Monday, February 9, 2026

না ফেরা বেলা

বাড়ির বয়স হয়েছিল, চার দশক পার, 

পুরোনোটা ভেঙে, নতুন রূপ এলো তার।

এই নতুন বাড়ির গেটে, ভাবি দাঁড়িয়ে, 

সবার ছোটবেলা এমনি যায় হারিয়ে।


মা তুলসীতলায়, প্রদীপ দিতেন সন্ধ্যাবেলা,

সাথে ছিল শাঁক বাজানো, আমার নিত্যখেলা।

রোজ হতো লোডশেডিং, প্রায়ই সন্ধ্যাবেলা,

হতো হ্যারিকেনের আলোয়, মশার মিলনমেলা। 


উঠান ছিল বড়ো, সময় চলছিল খুব ধীরে,

আমার ওই স্বর্ণকাল, আসবে না আর ফিরে।

নিজের মানুষগুলো আজ ছবি হয়ে আছে,

অনেকে অ্যালবামে আর কেও মনের কাছে। 


শনিতে হোমওয়ার্ক, রবিতে ক্রিকেট, লুচি মাংস,

এটাই ছিল সুন্দর জীবনে, আনন্দের ভগ্নাংশ।

সেই ছোটবেলার মন, সযত্নে রাখা আছে,

আজও সব মনের কথা, বলি ওরি  কাছে। 


শিশির ভেজা শিউলি, মা ঝাঁপি ভরে আনতো,

থাকবে না যে কিছুই, শুধু বিধাতাই জানতো।

দেখলাম ভাঙতে গড়তে, সংসার আর বাড়ি,

আজও আছে সেই টান, শৈশবকে দেইনি আড়ি।


প্রসেনজিৎ দাস ©১৯৯৭-২০২৬


No comments:

Post a Comment