দেতো হাসি যে হাঁসতে জানে,
জনপ্রিয়তা তার সমাজ মানে।
মেকি রঙ্গ দেখে জোকারও হাঁসে,
থাকেনা যে কেও কারোর পাশে।
ভিড়ের মধ্যে, অনেকে একলা হয়,
মানুষ চিনতে তাই, যে বড্ডো ভয়।
বড়ো বড়ো কথা হাওয়ায় ভাসে,
তাই দেখে গ্যাসবেলুনও হাঁসে।
অনেকেই বলে, 'আমি তো আছি',
দরকারে সবাই - 'পালিয়ে বাঁচি'।
‘এতো হালকা কেমনে হলিরে ভাই?’
মাধ্যাকর্ষণের কোনো দেখা নাই!
একটি খুলে নিয়ে আরেকটি পড়ে,
অজস্র মুখোশ রাখা মনের ঘরে।
যখন ওই ঘরের আলো দেই জ্বালিয়ে,
বুঝি, বিবেক আগেই গেছে পালিয়ে।
জীর্ণ বিবেক করছে মুখোশ বিক্রি,
নিয়মিত অন্যায় এই সমাজের ডিক্রি।
ভাবি, ‘একটু মিথ্যে আমিও বলি,
সমাজের সাথে পা মিলিয়ে চলি’।
পেঁয়াজের যেই স্তরসমূহ খোলে,
মখমলের মন এক, অন্তরে মেলে।
বিবেক পড়ে আছে অথই জলে,
সরল সমাজ তবু এভাবেই চলে।
কবির কলম এক খোলা তরোয়াল,
নিষ্পাপ লেখনীর, কালি আজ লাল।
চিন্তার মন্থনে, যে গরল ওঠে গাত্রে,
নির্দ্বিধায় করছি পান, চেতনার পাত্রে।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment