Tuesday, December 23, 2025

দুটি হৃদয় - একসাথে - sbmt

অমল ও সুজাতা, এই অসীম আকাশের সাক্ষী,

ভালোবাসার গভীরতায় যেখানে দেবত্ব নিহিত। 

তাদের হৃদয় একে অপরের সাথে হয়েছিল মিলিত,

যা ক্লান্ত আত্মা দুটিকে উজ্জ্বল করে তুলেছিল।


যখন সংগ্রাম তাদের পথগুলিকে করতেছিলো বক্র -

একে অপরের মধ্যে পেয়েছিল, একটি সম্পূর্ণ নতুন পৃথিবী ।

প্রতিটি ক্ষণের আনন্দ, ছিল যেন এক নতুন সূর্যোদয়। 

তাদের পুরাতন একাকী জীবন বর্তমানে গেছে মিলিয়ে। 


অনেক বছর এমনি তাঁদের হয়েছে অতিবাহিত - 

আরও হয়েছে সুন্দর, হৃদয় সংগীত শুনেছে প্রকৃতি। 

একের পর এক শরতের পাতাগুলি পড়েছে ঝরে - 

ওদেরও পরস্পরের জন্য একই রকম স্পন্দন।


দেয়ালে তাদের প্রথম ছবি, তাদের যৌবনের -

কথা মনে করিয়ে দেয়; স্নেহের সাথে করে স্মরণ। 

ওরা বহুপথ একাকী করেছে অতিক্রম -

চাঁদ উঠত, ফ্যাকাশে, অসীম ঠান্ডার এক চাদর। 

সেটা ছিল তাঁদের অতীতের গল্পে যা হারিয়েছে অতীতে। 


তাদের ভালোবাসা কুসুমিত হয় সময়ের ধারায়। 

অতিক্রান্ত হয়েছে বহুকাল, হবে আরও অনেকটা। 

প্রতিটি ধূলিকণা হয়ে থাকবে এই অমরত্ব্যের সাক্ষী। 


Monday, December 22, 2025

দুটি হৃদয় - স্বীকৃতি - sbmt

সুজাতা'র জীবনের দিনগুলি ধূসর রঙে রাঙানো -

প্রতিটি দিন হতো পার এক বিষণ্ণ ছন্দে। 

অজানা এক আকুলতা ছিল, জানত না কেউ। 

একটি পবিত্র মনের আবদ্ধ থাকা উষ্ণতা। 


অজাত স্বপ্নগুলি সম্পদের মতন আগলে রাখা ছিল, 

একটি আবেদন প্রস্ফুটিত হয়েছে, ছাড়িয়েছে সীমা। 

পাথুরে পথের ওপর চলতে চলতে, সুজাতা জানত না,

শিশিরের মতো ভালোবাসা বর্ষিত হবে তাঁর জীবনে। 


মনের এক সাড়া, তাকে থামিয়ে দেয়; সে ঘুরে দাঁড়ায়। 

অন্তরে জ্বলে অগ্ন্যুত্সব, গাল লালিমায় হয়ে ওঠে তপ্ত। 

তাঁর কৈশোরের আকাঙ্খা, স্বজত্নে বক্ষে ধরে রাখা। 

পরিপক্ক ফলের মতন, পরীক্ষা'র হয় সে সম্মুখীন। 


প্রাণবন্ত দৃষ্টি, চোখের স্থির অবিনত পলক, 

হৃদয়ের অস্থির স্পন্দন, শব্দের নেই প্রকাশ !

সুজাতার পা গেলো জমে, পৃথিবী গেলো থেমে। 

প্রেমের প্রথম আভাস, লজ্জা, অনবদ্য রোমাঞ্চ!


আগলে রাখা আকাঙ্ক্ষার খোলক গেলো ভেঙে। 

এক ঘূর্ণন জেগে উঠল, শেকল গেলো ভেঙে। 

একরাশ ইচ্ছে পেলো ডানা, উড়ান পেলো আকাঙ্খা। 

অগণিত রাতের পর, সুজাতা'র মনে ঘর বাঁধলো আশা। 


আনমনা মন, শব্দ হারালো অর্থ, শ্বাস হলো ভারী।  

পূর্ণ যৌবনের শিখরে তাঁর অপেক্ষার হলো অবসান ।

অমল এগিয়ে এলো, সুজাতা'ও দুই পা গেল এগিয়ে। 

আলিঙ্গনের উষ্ণতায়, অভীষ্ট শিখা উঠলো জ্বলে। 




দুটি হৃদয় - প্রথম দেখা - sbmt

অমলের জন্য, এভাবেই সবকিছুর শুরু হয়েছিল, 

শীতের সূর্যের প্রথম উঁকি দেওয়ার মতো।

তার অন্ধকার, ঠান্ডা আর একাকী দিনগুলো,

কোমল কিরণকে আলিঙ্গন করতে চলেছিল।


সে অনুভব করল এক মনোরম কিছু ঘটবে,

যখন তার চোখ সুজাতা'র দৃষ্টিতে স্থির হলো ।

হৃদয়ের প্রথম অনিয়মিত স্পন্দন, প্রকৃতি -

কত সূক্ষ্মভাবে তার ভূমিকা পালন করে।


দৃষ্টি স্থির হয়ে গেল, কানে গুঞ্জন,

অসাড় ঠান্ডা পা আর এক অজানা ভয়।

সব যুক্তি ছাড়াই মস্তিষ্ক বলে ওঠে,

ভালোবাসা মরুভূমির প্রান্তরকে প্লাবিত করবে।


ঠিক তখনই, সমস্ত অনুভূতিগুলো প্রকাশ পায়,

'ভবঘুরে ইচ্ছাগুলো' প্রার্থনার রূপ নেয়।

প্রকৃত ভালোবাসা আত্মা ও মনকে করে গ্রাস -

নিষ্পাপ হৃদয় তার মূল্য দেয়।


বসন্তকে সজ্জিত করা রামধনুর রঙের মতো,

উত্তেজনার মাঝেও ভালোবাসা প্রশান্তি আনে।

প্রত্যেক আত্মার জন্য একজন সঙ্গী নির্ধারিত -

ভালোবাসা আর যত্নে, এক হয়ে বাঁধা পড়ে।


সমস্ত 'না'-এর বিপরীতে, তার অবস্থান ছিল 'হ্যাঁ',

সেই একই দ্যুতি এখন ছিল তাঁর মুখমণ্ডলে। 

এখন, দুজনের বক্ষে জ্বলছে একই শিখা -

হৃদস্পন্দন পেয়েছে তাঁর নিজের চিরসঙ্গী। 



Saturday, December 20, 2025

TWO HEARTS - TOGETHER

John and Ana, are witness to an infinite sky,
there depth of love is where divinity lie.
Their hearts with each other did entwine,
that made their weary souls shine.

When struggles made their paths curled -
they found in each other a whole new world.
Every smile, was a sunrise at dawn,
their lonely old self was long withdrawn.

Years have gone passing them by -
lovelier still, makes their heart flutter and fly.
Autumn leaves fall, one by one rather -
they have the same throbbing for each other.

Wind that rustles now and also would after -
bears witness to their every laughter.
Their first photograph upon the wall - 
reminds them of their youth, they fondly recall.

The lonely paths they used to tread,
with a curious heart and weary head.
The moon used to rise, pale and cold -
a story of their past, long been told.

Their love bloomed and the years rolled by -
beneath the same unblinking sky

TWO HEARTS - ACCEPTANCE

Her days, her life was painted in grey,
a melancholy rhythm marked each day.
She yearned for something, none knew,
the warmth of a bosom, pure and true.

Her unformed dreams kept like a treasure,
an appeal blossomed, swept beyond measure.
Walking down the path, on rocky terrain,
Ana knew not, love like dew was about to rain.

A whisper within, mader her stop and turn,
her cheeks reddened, felt like an urn.
Her teenage desires, coveted in her chest -
like ripened blossoms, put her to test.

Her spirited glance, the eyelids flutter,
a throbbing in her heart, no words to utter.
Feet got frozen, the world halted still,
the first whisper of love, shyness, thrill!

The cocoon of desires, now burst open -
a swirl within arose, shackles now broken.
wishes acquired wings, desire took to flight,
'Hope' dawned on Ana after a very long night.

She knew not at all what to say,
all her life she waited for this day.
John moved forward, Ana did the same -
in the warmth of embrace, burnt an eternal flame.

TWO HEARTS - APPEAL

For John, this is all how it begun,
like the first peeping of winter sun.
His dark, cold and lonely days,
was about to embrace gentle rays.

He felt there was something rare,
when his eyes locked onto Ana's stare.
The first irregular beat of the heart,
how subtly nature plays its part.

The gaze fixating, buzzing of the ears,
the cold feet and the fuzzy fears.
Sans all logic, tells the brain,
love will inundate the desert terrain.

It is then that, all feeling laid bare,
the 'vagabond wishes' form a prayer.
True love engulfs the spirit and soul,
the innocent heart takes on its toll.

Like colours of rainbow, adorning spring,
love in mayhem does calmness bring.
Every soul is destined a pair -
bonded as one with love and care.

For all the 'naughts', her stance a 'yes',
the same radiance was now on her face.
In both chest now, burns a steady flame -
their heart beats in unison, forever the same.

IN A POEM, WHY?

When my scattered thoughts scamper by -
a bubble of ideas floating low and high.
Everytime in deep thought, writing a poem,
common thoughts creep in just the same.
Why so many streets are soaked in red?
What is democracy, if people are in dread?

when ideas are woven together, a protest rises.
a dark lingering tunnel at the end surprises.
Why is it that, I can't look the other way?
Could have written different, so as to say.
Innocents still locked up behind bars of jail -
something wrong with justice, one can tell.

Hours of protest, occassional candle march.
What is the use of road blockades as such?
Shouldn't it have been the other way round,
society's system with justice eternally bound?

INDIVIDUALITY

Its now time to return home,
a black western sky, a starry dome.
The crystal dots that glow on canvas black,
have a panache that others lack.

The halogen lamps adorning the streets,
at every bend and corner it greets.
Heart doesn't beckon to its glow at all, 
but my mind answer to the new moon's call.

In life's dark corner, twist and bend -
when world around me seems at an end,
I appreciate the stars and their strength -
which seems close together at length.

Same stars exist too here on earth,
with its unique radiance right from birth.
troubled times, like darkness of the night,
can be overcome by the star's tender light.

WRITING A POEM

Sometimes, I eerily go into the zone,
to cut off the buzz all on my own.
In search of the quiet, its still loud,
when I yearn to be alone in the crowd.

My carpet of thoughts like a glade,
built grass by grass, though still unmade.
Like busy bees, the thoughts I keep,
in their hive chambers as I go to sleep.

Me and my thoughts, pair one of a kind,
as I try to leave the noise behind.
As my thoughts mature on youthful meadow,
doubts like clouds cast a greyish shadow.

They stay for a while and take to flight.
The sunny thoughts poke the ideas bright.
My mind and me both remain aware,
while thoughts progress like flowing air.

Swarming little thoughts like bubbles begun,
I debate, I converse, let ideas churn.
Ideas like clouds burst into rain,
thus a poem is complete, till it happens again.

Monday, December 15, 2025

ধূপকাঠি - submitted

সরু ছোট্ট বাদামি কাঠিটি, সুগন্ধী প্রাণ অন্তরে । 

অপেক্ষারত সে শিখার প্রথম আলিঙ্গনের। 

শুরু হবে জীবনকালের অনন্ত যুদ্ধ, যা ধোঁয়ার -

মতন উবে যাবে প্রতিক্ষণে; পড়ে থাকবে -

প্রতিটি বর্তমান মুহূর্ত, হয়ে অতীতের ছাই। 


ধীরে ধীরে ধূপের ক্ষয়, জীবনের মতোই চলে। 

দিনে দিনে স্নিগ্ধ সুগন্ধ ছড়িয়ে ক্ষণস্থায়ী মাধুর্য,

মানুষের জীবনে রেখে যায় শুধু শূন্য স্থান।


ঘূর্ণায়মান ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে, অসম্পূর্ণ -

আকাঙ্খার শেষ প্রতিচ্ছবি হয়ে জীবন -

থেকে নেয় বিদায়; এক ক্ষণস্থায়ী ভঙ্গুর সৌন্দর্য। 

সব স্মৃতিগুলোকে যে ধরে রাখা যায় না।  


জীবনে ধূপের ছাই গৃহীত হবে নাকি -

সুগন্ধের আবেশে নিজেকে মজানো হবে -

সেটা নির্ধারণ করবে আমাদের দৃষ্টিভঙ্গি। 


সময়ের আগেও নিভে যেতে পারে জীবন শিখা -

আর ক্ষণিকের ঝলকে হতে পারে নীরব সমাপ্তি।

বিলিয়ে দাও আনন্দ চারিপাশে সব দ্বিধা নির্বিশেষে -

নিও না কভু বিশ্রাম শেষ অনন্ত বিশ্রামের পূর্বে। 


Sunday, December 14, 2025

কৃষক - submitted

সুদূর প্রসারী সবুজ মাঠ, নরম গালিচার মসৃণতা,

জন্ম ন্যায় ধানের চারা, মাথা উঁচু করে দাঁড়ায়।

সারি সারি দিয়ে ছোট ছোট সৈনিকের মতো,

প্রাণবন্ত সবুজ, আশার আলো আর বাতাস বয়।


সূর্যের তীব্রতা আর অগ্নিময় চুম্বন মিলিয়ে নেয় -

ভূমির উপর; এমনি করে শ্রমিকরা আসে,

বলিষ্ঠ হাতে, মৃত্তিকার যত্ন হেতু দেশ জুড়ে।


তামাটে মুখমন্ডল, মোষের মতন কালো চর্ম। 

নিবিড় ভালোবাসা দিয়ে বীজ রোপণ করা হয়। 

বাঁকানো কোমর আর বৃষ্টির ন্যায় ঘাম ঝরা -

নেই কষ্ট নেই কোনো ব্যথার অনুভূতি। 


হৃদয়ে বাস করে অপার আনন্দ, মন তাঁদের -

ঝর্ণাধারার মতনই স্বচ্ছল ও প্রাণবন্ত ।

বর্ষার স্বাগত ধ্বনি মাঠ ডুবিয়ে দেয় জলে ।

দিনগুলো কঠিন, কালো রাতগুলো দীর্ঘ -

তবুও তাঁদের কর্ম চলে খুশির গীতিধারায় । 


এই শ্যামল প্রাঙ্গনে জন্ম নেয় স্বপ্ন ও খাদ্য। 

নিরীহ শিশুর ন্যায় ফসল নিয়ে আসে -

কৃষকের পরিবারে আনন্দ কোলাহল। 

সেই ধানে লুকিয়ে, সূর্য, বৃষ্টি, আর -

নির্মল নীল আকাশের অনবদ্য গল্প। 


Saturday, December 13, 2025

পথ চলার পথে - sbmt

পথ চলার পথে, অনেক পথের সাথে হয় দেখা । 
মানুষেরও আনাগোনা, হয়না ক্ষনিকের পরিচয় ।
কিছু পথ রয়ে যায় পা মাড়ানোর অপেক্ষায়, আর -
অনেক মানুষের মাঝে কিছু মানুষের হয়না আলাপ ।
এমনভাবে পুরো কেটে যায় জীবন চলার কাল। 

রোজ বাজারে, ফুটপাথে, যানবাহনে হয় দেখা -
কিন্তু হয়না অবকাশ বা ইচ্ছে পরিচয়ের। 
সারি সারি পিঁপড়েদের মতন খাওয়ারের খোঁজে -
মানুষের আশ্চর্জনক শৃঙ্খলাযুক্ত চলন ভঙ্গিমা। 

চেহারার জনসমুদ্র মাঝে থেকেও একাকী চলা। 
মুক্তোর মালার মতন মানুষের একসাথেই থাকা -
পাশাপাশি আছেই কিন্তু সরাসরি যোগাযোগ নেই। 

এটাই বাধ্য করে জীবনের বহুমাত্রিক প্রয়োজন -
মেটানোর তাগিদে, নিজের ইচ্ছেগুলোকে প্রতিক্ষনে -
অল্প অল্প করে, এক স্বেচ্ছা মৃত্যুর দিকে এগোনো। 

অপূর্ণ ইচ্ছেগুলো, ভুল অংকের ন্যায় ফেলে দেওয়া -
কাগজের মতনই জায়গা পাবে কুরদানে। 
ইচ্ছেগুলোর আহুতি দিয়েই যে বেঁচে থাকা, তাই - 
সংসারে এই পরিহাসের যে সমাধান নেই কোনো। 
একটি স্থায়ী সংযোগের জন্যে পার হয় পুরো জীবন। 

প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬

Thursday, December 11, 2025

মনের অপেক্ষা - submitted

বৈশাখের রোদের মতন আমি তপ্ত শ্বাস ফেলি,

পথের ধার দিয়ে আমি, আনমনা হয়ে চলি ।

কৃষ্ণচূড়া রাঙা, মনে তবু আঁধারের ঘোর,

সে কি আসবে ভেঙে নীরবতার ডোর?


বর্ষাতেও পথ চেয়ে, ভিজে যায় মন,

আকাশ মেঘাচ্ছন্ন, যেন বিচ্ছেদের ক্ষণ।

কদম ফুলের গন্ধেও পাইনা তার সাড়া,

অপেক্ষার প্রহর যেন দেয় শুধু তাড়া।


শরতে কাশফুলের দোলানি মৃদু বায়ে,

আকাশটা নীলাভ, মন তবু কাঁদে হায়ে।

শিউলি ঝরা ভোরেও খুঁজে ফিরি তার মুখ,

অপূর্ণ রয়ে যায় সব স্বপ্ন, আনন্দ, সুখ।


হেমন্তের হিমেল হাওয়া লাগে শরীরে,

কুয়াশার চাদরে ঢাকে গাঁয়ের পথ ধীরে।

ধানের শীষে পিঙ্গল সোনা, মনে তবুও শূন্যতা,

ফিরে কি আসবে সে, বলবো না বলা কথা। 


ফাগুনের আগুন যে লাগে শিমুলের ডালে,

বিরহে পোড়ে মন, সে তো নেই পাশে কালে।

বসন্তের রঙে রাঙা হলো চারিদিক আজ,

এই জীবনে সেজেছে এক দীর্ঘ অপেক্ষার সাজ। 


WAITING

The sun on horizon low, a summer haze,
like pine resin, in golden glaze.
My gaze on the dusty lone track,
Hoping you will be coming back.

The swallows chirps a melancholy tune,
beneath the reddish yellow afternoon.
Remember those blooms, rain so sweet,
when muddy paths caressed your feet?

The leaves turn into a canvas red,
as autumn winds blew overhead.
The air grew dry, a chilly cold bite,
and falling leaf dims hope's light.

I remember winter, cold and stark,
A frozen landscape, day and dark.
Will snowfall keep you far away,
Or will you come on a sunny day?

The fireflies dance, a flickering gleam,
my long lonely watch, a waking dream.
I wait and watch every passing year,
And reminisce softly, "Are you near?"

Wednesday, December 10, 2025

বছরকার মেলা

সব বছর ঘুরে মেলা আসে,
গ্রামের ধারে, নদীর পাশে।
আলো ঝলমলে আকাশপানে,
খুশি সবাই, প্রাণে আনন্দ আনে।

ছোট্ট মেয়েটি মায়ের হাত ধরে,
দৌড়ে বেড়ায় সারা মেলা জুড়ে।
রান্নাবাটি, রঙিন চুড়ি, মোটর গাড়ি,
কিনতে চায় সে তাড়াতাড়ি।

দিদা দাদু লাঠি ধরে চলেন,
পুরনো দিনের গল্প বলেন।
নাগরদোলা ঘোরে বনবন,
মনটা যেন উড়ছে সারাক্ষণ।

মিষ্টি হাওয়ায় ভেসে আসে সুর,
বাউল গায় আপন মনে সারা দুপুর ।
পাপড়, জিলিপি আর খাজা চাই -
আনন্দে ইচ্ছে করে নেচে বেড়াই ।

সন্ধ্যা নামে, জ্বলে ওঠে আলো,
মেলার শেষে বাড়ি ফেরা হলো।
মেলা আসবে আবার বছর পরে -
আনন্দের জোয়ার ফিরবে ঘরে ঘরে। 

ANNUAL FAIR

The fair rolls in, a yearly treat,
Down dusty lanes, on dancing feet.
The tents are raised, the banners fly,
Beneath a warm and cheerful sky.

Folks gather round, with smiles so wide,
Old friends meet, side by side.
The air is filled with laughter's sound,
As happiness spills all around.

The children run, a joyful chase,
With painted faces, full of grace.
They chase the bubbles, light and free,
A sight of pure, unburdened glee.

A sugared plum, a spinning top,
From market stalls, they never stop.
They clutch their treasures, bright and bold,
Worth more than silver, bought and sold.

The music plays, a lively tune,
Beneath the rising of the moon.
Another year, the fair departs,
Leaving joy within our hearts.

নীরবতা - sbmt

নীরবতা এমন এক গান গায় যা শহরে অভাব। 
পাহাড়গুলোর মাঝে, সবুজ ও ধূসরের মিলনস্থল।
ধুলোময় পথে, কোন তাড়াহুড়োর নেই পদচিহ্ন -
শুধু বাতাসের বয়ে চলা চিরসবুজ ভেদ করে। 
 
সূর্য, সোনালী তুলি হাতে নিজেই শব্দহীন চিত্রকর -
প্রাচীন, ক্ষয়প্রাপ্ত পাথরের শ্যাওলা করে আলোকিত। 
পাখিদের আলোচনা আনে সুখময় মৃদু নীরবতা,
শান্তিপূর্ণ রাজ্য যাকে আমি নিজের বলতে পারি।

শব্দের নেই কোনো প্রয়োজন, নেই কোন প্রাণ -
যাকে আমি স্বাগত জানাতে বাধ্য হবো। 
পদতলে মাটি আর উপরে আকাশ প্রশস্ত ।
এক উষ্ণ শীতল পরিবেশে সুগন্ধি পাইন -
দিয়েছে শুধু আশ্রয় আর মনের শান্তি। 

একটি সহজ আনন্দ, যেখানে আমি দেখা দিয়েও -
অনর্গল কোলাহলে সত্যিই লুকিয়ে থাকতে পারি।
এই স্থানে, আমার আত্মার শুরু হয় নিরাময় -
একাকী শান্তিতে, যাত্রা শেষ না হওয়া পর্যন্ত !