Sunday, February 1, 2026

চলছে পথ - SBMT

জানা নেই কোথায় শুরু, জানা নেই যে শেষ -

পথ চলছে পথের মতন, এই তো আছে বেশ। 


আসছে গ্রীষ্ম জেনে তার, খুশি হয় যে মন -

শীতের চাদর পরনে সে, আর তো কিছুক্ষন। 


প্রাণভরা বসন্ত এসে, তার ছোঁয়া দিয়ে যাবে -

ফুটবে ছোট সাদা ফুল, শুভ্র তমসা তবে। 


নীল আকাশের তপ্ততায়, জাগবে পথগুলো -

উষ্ণ সূরের আলিঙ্গনে, উড়িয়ে স্মৃতির ধুলো।


সলিল ধারার ঝরে পড়ায়, সিক্ত হবে দেহ -

নিঃসঙ্গ আঁখির ব্যাকুলতা, ভরবে প্রেমে কেহ। 


মনের আকাশে স্মৃতিগুলো, মেঘ হয়ে থাকে -

পুরোনো পথের দেখা হয়, নতুন পথের বাঁকে।   


পথের ক্লান্তি গৃহে শেষ, গৃহ থেকেই পথের চলা -

পথে সাথে পথের দেখা, মনের কথা হয়না বলা। 


প্রখর ওই রৌদ্র তাপে, আটশো কোটি যাত্রা করে -

জীবন্ত ফসিলের দেখো, কিভাবে তাঁদের স্বপ্ন মরে।  

 

আসবে ঝরার হেমন্ত, পুনরায় সেই হিমেল শীত -

অসংখ্য প্রাণের এমনি চলে, লড়াইয়ের যুদ্ধগীত।  


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬


No comments:

Post a Comment