ঝড় উঠেছে বাউল মনে,
সন্ধ্যা আরতির সন্ধিক্ষণে।
মন আর ঘরে থাকে কই,
কাঁসর ঘণ্টা বাজলো ওই।
স্মরণে হরি, ডাকটি দিলে,
হাতে তাঁর একতারা তুলে।
রাধা-হরির নাম মুখে এনে,
মন ভেসে বেড়ায় মধুবনে।
বাউলানি পায়ে নূপুর পড়ে,
যখন দু’হাত তুলে সুরটি ধরে -
ধূপের ধোঁয়া ওঠে, ঘন্টা বাজে,
অন্তরে মাধব আজ নতুন সাজে।
ডুগিতে বাউল তাল মিলিয়ে,
প্রভুর প্রেমে সে মন বিলিয়ে -
হরির হৃদয় শুধু রাধাই জানে,
গাইছে বাউল মধুর টানে।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment