ধ্রুবতারার হয় আবির্ভাব, অসীম তাঁর উজ্জ্বলতা।
চিন্তাশৈলী তাঁর গঙ্গোত্রীর বক্ষে অমৃতের উদ্ভব।
স্বাধীন দেশ, স্বাধীন ভাবনার তিনি মণীষী।
চিন্তন ও মনন গঙ্গার ধারার ন্যায় সাবলীল,
বিপ্লবী কলম, প্রশস্ত হৃদয় জন্ম দেয় গীতাঞ্জলি।
ব্রহ্মাণ্ডের বিস্তার পরিচয় পায় তাঁর লেখনীতে।
অন্তঃজগতের গভীর প্রতিফলন তার কলমে,
কবিতায় ও গল্পে মানবজাতিকে করেছেন অমর।
স্বাধীনতার গানে ছিল মানুষের মুক্তিগাঁথা -
প্রসারিত হৃদয়ে ছিল উন্মুক্ত জ্ঞানের ফোয়ারা।
বাংলা ও বাঙালিকে দিয়েছিলেন শিরোমণির স্থান।
কবিতায় ছিল দাবানল, কবিতায় ছিল সব জ্বালা -
যন্ত্রনা উপশমের মলম, জীবনবোধের চাবিকাঠি।
মানুষ জীবন চলার পথে, গুরুদেবের লেখায়,
পায় নিজের জীবনের স্বচ্ছ প্রতিফলন -
প্রতিটি স্তবক যেন ঘটে যাওয়া অতীতের গল্প।
যুগে যুগে কালজয়ী মনীষীদের হয়েছে উদ্ভব।
তমসায় ঘেরা কর্দমাক্ত সমাজে ওনারা এসে -
করে গেছেন ছোট ছোট মানুষেগুলোর উত্থান।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment