Monday, February 16, 2026

নৈরিতা - SBMT

আপন ডোরে চাঁদ তার বৃত্ত পথে,

চলনে আছে এক স্বচ্ছ নৈরিতা।

সহবাস তার আলো ছায়ার সাথে,

কালচক্রে আসেনি কখনো বৈরিতা।


ছায়ার মূল্য তো আলোও মানে,

তাদের কখনোই ভিন্ন পথ নয়।

পুরুষের শাসন, সমাজও জানে,

শাস্তি একা সীতার কেন হয়?


কিছু সহস্রাব্দ অতিবাহিত করেও,

আলোর প্রকোপ ছায়াকে করেছে নত।

সমাজে সম সম্মান থাকার পরেও,

দ্ৰৌপদীর লজ্জা হলো কেন ক্ষত?


এই যুগে দুরন্ত রকেট এগিয়ে চলছে,

সমাজ অক্ষম আজও তাল মিলিয়ে চলতে। 

নারীর অধিকারের কথা কে বা বলছে,

ছায়া পারেনি আলোকে নিজের কথা বলতে। 


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬


No comments:

Post a Comment