তারপরেও আরো দু’দশক লাগে মানুষ চিনতে।
যদিও, এই প্রক্রিয়াটা জীবনভর চলতে থাকে,
কিছু বিশ্বাস বিদ্যুৎপৃষ্ট হয়ে যায় সময়ের ফাঁকে।
মনে হয় প্রতি ধাপে হয়তো অতীতটা ছিল ভালো,
আগামী দিন উজ্জ্বল জেনেও কখনো লাগে কালো।
সীমিত সময়ের সীমানায় সবার গণ্ডি আঁকা আছে,
পাশে থেকে কথা নেই, দূরে থেকেও কেউ রয় কাছে।
জীবনের প্রাণকেন্দ্র থেকে বহু দূরে যেতে মন চায়,
সময়ের সীমানায় গিয়ে বসবো, এমনি যেন হয়।
জীবনের ঘূর্নিপাক দেখব শুধু একপাশে দাঁড়িয়ে,
ইচ্ছে-আকাঙ্ক্ষার ঢেউয়ের উর্দ্ধে যাবো ছাড়িয়ে।
জানি এই পরিধি প্রতিক্ষণ সংকুচিত হয়ে চলছে,
অতীতের ধোঁয়া বলে, এখনও কিছু স্মৃতি জ্বলছে।
জীবনবৃত্ত একদিন, কেন্দ্রে মিলে উধাও হয়ে যাবে,
জানবে, অধরা কিছু স্বপ্ন আমার এমনি পরে রবে।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬