কত স্বপ্ন বন্দি আছে, আকাঙ্খার খামে -
না বলা মনের কথা, লেখা তোমারি নামে।
নিঃশব্দে ফেরালে মুখ, প্রতিশ্রুতি ফেলে -
নতুন মুখোশ দেখি তোমার, পুরোনোটা খুলে।
কিছু খাম অ্যালবামে, কিছু বইয়ের মাঝে রাখা -
সাপের খোলস ছিল তোমার, মনের পাইনি দেখা।
ভাবনায় কখনো শিউরে উঠি, গ্রাস করে যে ভয়,
"মনুষত্ব নিপাট গেলে, মানুষের এমনি হয়?"
নেই অভিমান আর, কোন অনুযোগ ও নেই -
কুটিলতার স্তবক লেখা, প্রেমের কবিতাতেই।
আবেগগুলো ছেড়েও জানি, ভালো থাকা যায় -
সম্পর্কের ভার নেওয়া, একার নয়তো দায়।
অল্প করে রোজ, আমি কিছু স্মৃতি করেছি ছাই -
কালো মেঘে বিষের বৃষ্টি, আমি অবাক হয়ে যাই।
পুষ্পসম স্বপ্ন ছিল, সাজানো তোমার নামে -
বিকান দিলে স্বপ্নের ঘর, খুবই অল্প দামে।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment