শোনো অনুযোগ …
জমেছে অনেক কথা এই মনে,
আমি বলবো ভাবি প্রতিক্ষণে।
কিছু গল্প, কবিতা বা উপন্যাস,
তোমারি জন্য করেছি বিন্যাস।
কেন এমন …
শোনানো বুঝি এবার শেষ হবে,
হয়তো আর কিছু বাকি নাই রবে।
ইচ্ছে করে, কেন বসো খোলা চুলে,
কিছু শব্দ, মাঝে মধ্যে যাই যে ভুলে।
তবুও হয় …
যদি কখনো, কোথাও বিচ্ছেদ ঘটে,
লেখা পড়ে শোনানোর, ভাগ্য নাই জোটে।
আমারি ছায়ার পাশে, বসো একটুখানি,
একাকী মনের গুঞ্জন, পাবে আমি জানি।
তাই অনুরোধ …
এসে নিজেকে দেখে নিও আয়নাতে,
জানবে কেন, দিন কেটেছিল বায়নাতে।
কবিতা তুমিই ছিলে, শোনাতাম তোমাকে,
উপন্যাস হতো যদি, নাই ছেড়ে যেতে আমাকে।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment