Wednesday, February 11, 2026

প্রাচীন পাহাড়

প্রাচীন পাহাড়, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে,

বুকের মাঝে কত পথ গেছে হারিয়ে।


নতুন হয়েছে পথ, পুরোনো গেছে ধ্বসে,

বৃহৎ মাটির পিন্ড আজও শান্ত হয়ে বসে।


অনন্তকাল থেকে ঝর্ণা বয়ে চলেছে কত,

নিশ্চুপ সে, বক্ষে কষ্ট জমানো শত শত।


অজানা দেশের গল্প, হাওয়া এসে বলে,

হয়না নিজেরই বলা, দিন যে যায় ঢলে। 


চঞ্চলা, প্রাণোচ্ছল, ওই কামিনীরূপী নদী,

পাহাড়ের মনের কথা একটু জানতো যদি।


সাপের মতন জড়িয়ে, রাস্তা চারিপাশে,

দেহ ছুঁয়ে তবুও, মনের কাছে নাহি আসে। 


পাহাড়ের মনে, ঝর্ণা যদি ছবি আঁকতো,

কিছু ব্যাথা নদীর কোলে, নুড়ি হয়ে থাকত। 


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬ 


No comments:

Post a Comment