Sunday, February 8, 2026

অচিন ভাবনা

অচিন ভাবনার পথে এগিয়ে চলি,

নতুন ভাবনারা এসে পরে মগজে।

বিরামে ওদের সাথেও কথা বলি,

সব কিছু লেখা যায়না কাগজে।


বামুনডুলে চিন্তাগুলো শান্তি আনে,

মনের উষ্ণতায় কিছু ফুল ফোঁটে।

এসেও মনের কথা হৃদয়ের কানে,

কখনো রয়ে যায় ভাবনার ঠোঁটে।


মনকে বলি মনেরই সব কথা,

আমার পথের সঙ্গী ছায়া একফালি।

একছত্রে আনি যত চিন্তা যথাতথা,

যেমন ফুলের কাছে উড়ে আসে ওলি 


কখনো একটি শব্দের সূত্র ধরে,

সেজে ওঠে কিছু সুন্দর স্তবকগুচ্ছ -

আর কিছু চিন্তার শরতে ঝরে পরে,

যা মনের বিবেচনায় ছিল তুচ্ছ। 


প্রসেনজিৎ দাস ©১৯৯৭-২০২৬ 



No comments:

Post a Comment