Friday, February 20, 2026

গরম কড়াই

রাজনীতির কড়াই, বালি তেতে লাল,

রাগ অভিমান যেন আগুনের ডাল।

ভুট্টা পোড়ে, ঘেন্না পোড়ে তাতে,

দেশ জ্বলে যায় নেতাদের হাতে।


কথা চালাচালি, বিষ মেশানো হাসি,

শান্তি দূরে পালায়, বাড়ে রাশি রাশি।

ক্ষোভের আগুন বুকে, চোখে শুধু জল,

কবে থামবে এই ঘোর কোলাহল?


বালির আঁচে তেতে ওঠে মন,

ভয় লাগে, কাঁপে অনুক্ষণ।

রাজনীতির কড়াই, ভুট্টা পুড়ে ছাই,

আর কতকাল এই কষ্ট বয়ে যাই?


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬


No comments:

Post a Comment