Sunday, February 15, 2026

চেকমেট - SBMT

আশ্চর্য এই খেলা, মাত্র ষোলো গুটির মেলা।

সব যে যার ঘরে, বিনা হুকুমে নাহি নড়ে।

ক্ষুদ্র দেখতে বোড়ে, আছে খোপটি জুড়ে।

এক পা করে চলে, পরিস্থিতি তেমন হলে।


ঘরে বসে রাজা, নিচ্ছে পুরো রাজ্যের মজা।

ঘোড়া শুধু চলবে, যখন আড়াই চাল বলবে।

ফাঁকা পথ পেলে জানি, হাতি চলে কোনাকুনি।

সোজা পথের এই ভয়, নৌকো হওয়া সহজ নয়।


মন্ত্রী পারে সব, চলনে তার ওঠে কলরব।

সব কিছু খুইয়ে, রাজা পড়ে নাকো নুইয়ে।

রঙ্গমঞ্চ চৌষট্টি ঘরে, হয় প্রতি পাঁচ বছরে।

ভুলো না উল্টো পাশে, সাদা রাজা আছে বসে।


এই ঘরের সবটি কোণ, সমান তার প্রয়োজন।

নগন্য ভেবো না বোড়ে, ওরা কিস্তি রুখতে পারে।  

ওই রাজার কিস্তি আসে, সাদা রাজা মুচকি হাসে।

সাদা বোড়ে নড়লো হঠাৎ, কালোদের কিস্তিমাত!



প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬


No comments:

Post a Comment