Friday, January 30, 2026

ঈগল

সে ক্ষুরের নখর দিয়ে পাথরকে আঁকড়ে রাখে -

যখন বাকিরা হতবাক এবং বিস্ময়ে কাঁপতে থাকে।


একাকী তার অস্তিত্ব, রবির নিকট তার বসবাস। 

আকাশে যার বিচরণ ও একছত্র আধিপত্য ।


ধূসর ডানা নীল আকাশে শোনায় আগমনী গান। 

সাদা ক্ষণস্থায়ী ঘন মেঘের রাজ্যে তার শাসন। 


পীনে গাছের ডালপালা প্রমাণ করে, শিকারীর -

মাথার ওপরে কোন ছাদের প্রয়োজন হয় না।


ফেনা তোলা ঢেউ উচ্ছাসে পড়ে ভূমিবক্ষে -

স্থীর ডানার নীচে বয়ে চলে উত্তাল বাতাস। 


ঢালের শিখর থেকে নজর ক্ষুদ্র প্রাণীদের ওপর, 

যেখানে নেই বিদ্যমান কোনো আত্মা -

নেই কোনো প্রাণীর চলাচলের পদচিহ্ন। 


স্রষ্টা অবশ্যই নিশ্চিত গর্বিত হয়ে ভাবেন -

ঈগলের দ্যুতি, শক্তি ও বীরত্বের জয়গাঁথা ।


 প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬


Thursday, January 29, 2026

উদ্দেশ্য

জীবনকালে কিছু প্রিয়জন শীঘ্রহ যায় ছেড়ে - 

আর কিছুজন চলমান পুরো পথটি হেঁটে। 

কিছু সদ্যজাত শ্যামল পত্র তারুণ্যে ঝরে পড়ে। 

চেয়েছিল তারা বাঁচতে, নিয়তির ক্রিয়া অন্যত্র। 


ফুলের কুঁড়ি ফোটার আগেই কিছু মুর্ঝ হয়ে -  

নিজের প্রাণ হারানোর মধ্যে স্রষ্টার সাথে হয় দেখা।

শৈশব থেকে পূর্ণতা প্রাপ্তির ভবিষৎ যাত্রায়, স্মৃতির -

পথে পরে রয় হাসি, ঠাট্টা, কান্না ও নীরব অশ্রু।


একটি শিখা ভঙ্গুর মাটির প্রদীপকে আলোকিত করে;

অবশেষে বীর বিজয়ীর মতো নিজেকে নিঃশেষ করে ।

নিজেরটা না ভেবে, নিঃশ্বদের মুঠো ভরানোই জীবন। 

একনিষ্ঠ হবে লক্ষ্য দীপ্তমান হওয়ার। 


নিজেকে নরকসম তপ্ত করো, তবেই হবে স্বর্ণ খাঁটি। 

ঈর্ষান্বিত সমালোচকরা হবে তোমার উত্থানের প্রমান।  

মনুষ্যত্বের চূড়ায় উঠে দেখাও তাদের, যাদের মূল -

প্রচেষ্টা ছিল তোমার জীবনের ব্যর্থতা। 


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬ 


এক অসাধারণ বন্ধু

রাস্তার ধারের এক কর্দমাক্ত পুকুরে,

একটি ছেলে তার গরুগুলোকে জল খাওয়াতে নিয়ে যায়।

গরম থেকে দূরে থাকতে মহিষেরা ভালোবাসে,

সংসারের কোনো বিষয়ে তারা মগ্ন নয়।


হাঁটু পর্যন্ত কাদায় ডুবে, অর্ধনগ্ন অবস্থায়,

সে নিষ্ঠুর পোকামাকড়দের তাড়িয়ে দেয়।

ক্ষুধার্ত হলেও তাদের সাথে সে আনন্দিত,

কারণ এই সংগ্রামের পুরোটা সময় সে কঠোর পরিশ্রম করেছে।


সে ডোবার জলে তাদের মসৃণ পিঠে চড়ে বসে,

এবং চারপাশে বড় বড় ঢেউ তোলে।

মাছি তাড়ায়, কখনও কখনও চড় মারে,

যখন তারা দুজনেই কাদামাটির ওপর সাঁতার কাটে।


তাদের কান ধরে ফিসফিস করে গোপন কথা বলে,

আর মহিষেরা মনোযোগ দিয়ে শ্রোতা হয়ে রয়।

এক কোণে সোনালি বকটি ঝিমোতে থাকে।

এই বিশাল ক্লান্ত দলটির কথা সে জানে না।


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬ 

Tuesday, January 27, 2026

LAMP POST

I am a sturdy lamp post, passed many decades,
the responsibility is even greater -
I do the work of the day's sun at night.
The sun has rest when silvery ball is in glee.
 
I have no comfort of bed; Not complaining,
but it felt good to witness that day,
to see, a chapter seen with my own eyes.
I become a pillar for many, many memories -
those carried in my chest since before independence.

I have seen many patriots who stepped into youth,
being arrested with their heads held high.
I understood that value of life is not in longevity -
but its evaluation is in its depth, in sacrifice.

My mind would rush to the furthest extent of -
wilderness of this motherland. 
I complained millions of times, "Oh God, -
Why didn't you make me a human being?
I am helpless, just a like frozen cripple".

I am like a curse whose atonement will be -
imprisoning myself in this iron structure forever.
How cruel and ujust is love for one's life?
I have seen it sacrificed time and again.
I have become lifeless, emotionless, a silent witness.
I have shown the way through the night.
I have crossed more than a century of seasons.


Prasenjit Das©1997-2026

Monday, January 26, 2026

LOOKING INTO NATURE

On the path of the light and shade of the mountains -
sometimes one has to stand and watch a game.
A beautiful, unique harmony of melody.
There is 
calculation and simplicity in the game,
which remains invisible to human eyes.

The treasure of nectar is of immense sweetness.
The unknown simple flower, whose fragrance -
is a simple attraction to pull us closer.
The bee that roams with the butterfly also knows -
that everyone has an equal right to relish nectar.

In a fleeting moment of honeyed quenching of thirst,
a heavenly feeling of knowing each other renews.
Will the butterfly, busy suckling nectar, remember -
that momentary bliss of being close with the flower?
It is immortalized in the crevices of its memory.

The joy of giving away, spreading every particle,
of oneself in this world; The satisfaction of letting -
it go away, only the flower knows.
So many lessons remain outside the pages,
which are only to be found in nature.
To develop it within, one must have a loving heart.


Prasenjit Das © 1997-2026 

REBELLIOUS YOUTH

Leaving the shelter of its loved ones, -
the green leaf departed.
Will it realise its mistake, as it crashes -
upon the earth's breast?
Towards a new land, it spreads its wings -
born of rebellious spirit, its downfall was inevitable.
Perhaps the tree pleaded, saying,
"Do not leave me now, do not go far away."

In hopeful adolescence, the mind is rebellious –
Now, it is deprived of sweet, warm embrace.
It thought that, the wind was its friend,
while spreading the wings of its dreams.
Wishing to venture to unknown lands, 
refusing to be bound.
Upon the scorched earth, it falls helplessly –
Its mind returns to the home of lush branches.

When the leaf falls, leaving everything behind for -
distant lands, the tree is also hurt -
and the earth knows it too.
In the swirling of time, all the simple dreams -
are shattered and innumerous such mistakes -
cannot be ever rectified.
The tree never wanted the leaf to be a deserter -
while the leaf only wanted to reach for -
a new sky on the raft of its imagination.

Prasenjit Das © 1997-2026

Sunday, January 25, 2026

বিদ্রোহী যৌবন - SBMT

আপনজনের আশ্রয়, সবুজ পাতা দিলো ছেড়ে,

বুঝবে কি নিজের ভুল, ভূমিবক্ষে আছড়ে পড়ে?


নতুন দেশের উদ্দেশ্যে, তার ডানা মেলে ওরা -

বিপ্লবী মনের জন্মতেই, তার যে ঝরে পড়া। 


করেছিল হয়তো মিনতি, গাছটি এই বলে, -

"এখনই ছেড়ো না সঙ্গ, যেওনা অদূরে চলে"।  


কৈশোরে পা রেখে, বিদ্রোহী হয়েছিল মন -

আজ নেই তার ভাগ্যে, মধুর উষ্ণ আলিঙ্গন। 


ভাবতো বাতাস তার বন্ধু, মেলে স্বপ্নের ডানা -

দেখবে সে অচিন দেশ, বাঁধন হয়নি মানা।  


তপ্ত মাটির বুকে, অসহায় আছড়ে পড়ে -

মন তার ফিরে যায়, সবুজ ডালের ঘরে। 


পত্রক খসে যখন, সব ছেড়ে দূরের পানে,

বৃক্ষেরও আঘাত লাগে, মাটিও তা জানে। 


কালচক্রে চূর্ণ হলো, সরল স্বপ্ন ছিল যত -

শুধরে নেওয়া যায়না, এমনি ভুল শত শত। 


চায়নি বৃক্ষ তাকে, কখনোই ত্যাগী করতে -

মনের ভেলায় চেয়েছিল, নতুন আকাশ ধরতে।


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২


Saturday, January 24, 2026

IT WILL TAKE SOME TIME

The seasons have changed, but it will still take -
some time for new leaves to sprout on the branches.
Pale faces are now covered in the dust of sorrow,
but the smiles will bloom and it will take some time.

I believed, that even if the world turned against me,
you would be by my side.
I no longer believe this, but I need some time to forget.
Where there is so much pain, so many problems,
can there be any need for betrayal?
It's very logical, but to bring an innocent heart -
to face with reality, it will still take quite some time.

For how long will I spend my days in sorrow, 
without desire, carrying the burden of my past,
within the shards of a broken mirror?
I have swept away these fragments of shattered -
dreams from my eyes but to paint the landscape of -
new aspirations on the canvas of life, it will take some time.

In the rays of love, breaking through the dark night -
of despair, a new sun will rise in the palace of desires.
It is also true, that some days are darker than the night,
wherein the sun is rendered utterly helpless.
I know it will take me some time to accept this truth.

The rejected words of old destination remain -
in my memory, but the desire for a new destination -
is in my heart. Creating a new destination is not difficult,
but to forge a new path, my heart will take some time.

I have crossed the darkness and the scene has  -
become bright, the earth, the sky, this old life has awakened.
Those who are still asleep, under the blanket of past memories,
to wake up again it will take some time .

Friday, January 23, 2026

কিছুটা সময় লাগবে - sbmt (2 of 2)

ঋতু এখন বদলেছে, কিন্তু গাছের ডালে নতুন -   

পাতা ফুটতে এখনও কিছুদিন সময় লাগবে।

ফ্যাকাশে মুখ নিঃসন্দেহে দুঃখের ধুলোয় ঢাকা,

কিন্তু তাঁদের হাসি ফুটতে কিছুটা সময় লাগবে।


বিশ্বাস ছিল, পৃথিবী শত্রু হলেও তুমি থাকবে পাশে -

নেই মনে, তবে এটা ভুলতে কিছুদিন সময় লাগবে।

যেখানে এত কষ্ট, এত সমস্যা, সেখানে থাকতে -

পারে কি বিশ্বাসঘাতকতার কোনো প্রয়োজন?

খুবই যুক্তিসঙ্গত, কিন্তু নিষ্পাপ হৃদয়কে বাস্তবতার -

সম্মুখে আনতে, এখনো বেশ কিছুটা সময় লাগবে।


কতদিন দুঃখে, ইচ্ছেবিহীন, ভাঙা আয়নার কাঁচে -

নিজের অতীতের ভার বহন করে দিন কাটবে?

আমি চোখের পাতা থেকে এই স্বপ্নের টুকরোগুলো -

ঝেড়ে ফেলেছি, কিন্তু নতুন আকাঙ্খার ছবি -

জীবনের ক্যানভাসে আঁকতে কিছুটা সময় লাগবে।


ভালোবাসার রশ্মিতে, হতাশার অন্ধকার রাত ভেঙে -

আমার ইচ্ছের দালানে এক নতুন রবি উদয় হবে। 

এটাও সত্যি যে, কোনো কোনো দিন হয় রাতের -

চেয়েও অন্ধকার, সূর্য হয়ে যায় নিতান্ত অসহায়। 

জানি এই সত্য মানতে আমার কিছুটা সময় লাগবে।


পুরানো গন্তব্যের ভাঙাচোরা কথা আছে মনে -

তবে নতুন গন্তব্যের আকাঙ্ক্ষা আছে হৃদয়ে।

নতুন গন্তব্য তৈরি করা কঠিন নয়, কিন্তু হৃদয়ে -

নতুন পথ বাঁধতে আরও কিছুটা সময় লাগবে।


তমসা করে এসেছি পার, হলো দৃশ্য উজ্জ্বল,

পৃথিবী, আকাশ, এই পুরাতন জীবন উঠলো জেগে। 

যারা অতীতের স্মৃতির চাদরে এখনো রয়ে নিদ্রায় -

তাদের জাগতে আরও কিছুটা সময় লাগবে। 


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬

অদম্য মন - SBMT

কিছু স্মৃতি আমাদের কাছে রয় প্রিয় -

আর কিছু হয়ে থাকে তীব্র ভয়ের।

একটি মধ্যরাতের মিষ্ট ও রেশমী স্বপ্ন,

মানুষের মনকে কানায় কানায় ভরে দেয়।


কর্ম আমাদের এইভাবে প্রকাশ পায় -

যা মনকে স্বাচ্ছন্দ্যে বা চাপে রাখে।

স্মৃতি তবে কখনও কখনও হয় বিষণ্ণ,

কিছু মনের করিডোর দিয়ে দেয় উঁকি।


ধূমকেতু যে ধোঁয়াটে পথ তৈরি করে,

অদম্য মন সেই পথ ধরেই চলে চিরকাল।

মন অন্ধকার গিরিখাতে ডুবে যেতেই পারে,

যখন কর্মগুলি এক তাড়নায় উদ্ভাসিত হয়।


আমাদের অদম্য মনের শুরু অন্ধকার গলি -

প্রায়শই পিছনে ফেলে যাওয়ার চেষ্টা করে। 

এক নিশ্চিত দ্রুতগামী মহাসড়ক হতে পারে -

যদি হাওয়ার বিপরীতে চলার ক্ষমতা থাকে। 


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২

Thursday, January 22, 2026

জ্বলন্ত শিখা - SBMT

যা জ্বলে তা তো শুধু রাঙা শিখা,

আর যা জ্বলছে, সে তো আগুন শুধু।

শুরুর হয় শেষ, এই জীবনের অমর লেখা,

যা পোড়ে, ক্রোধ আর বিদ্বেষ বিধু।


কালচে ধোঁয়া মেশে উপরে,

আর রশ্মি কাঁপে ধীরে ধীরে।

ক্রমশ সময় ভরায় জীবনের পাত্রখানি,

সন্ধানে রয় ভক্তেরা আশীর্বাদের জানি।


তৈল ফুরালে শিখা যাবে নিভে,

পূর্বপুরুষেরা যেন করেছে ত্যাগ। 

আলো, উত্তাপের জীবন, চেষ্টা ছিল পূর্ণ,

যেমন সূর্য ডোবে প্রকৃতির নির্দেশে।


একদা শুভ্র সলতে, আজ কালো -

প্রকৃতি সবার সাথে এই বিচার করে।

কর্তব্যে নিষ্ঠা রাখে সদাই পথ খোলা -

যতদিন না আসে শীত চলার শেষ স্তরে।


ভাবো রবি যে কতটা হয় গর্বিত,

যখন সে দেখে এই ঈশ্বরের ভূমি। 

শিখা যে শুধুই দ্বন্দ্ব করে অবিশ্রিত -

তবে বাতাসে ধরে রাখে নিজের ভূমি।


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২


FIERY FLAME

What glows is just a crimson flame
and what burns is just the fire.
A start of the end - it is life's game
and what burns is wrath and ire.

The dark smoke that mingles up
and the glow that flickers all along.
Slowly the time fills our life's cup
as devotees for blessings do throng.

As the oil lessens, the blaze wud' die
like sacrifices past generations made.
A life of heat and light - it did fully try
just as the sun sets as nature bade.

Once white wick, now it is black -
it's how nature treats one and all.
Devoted to duty keeps us on track -
till in life's winter we finally fall.

Imagine the pride the Sun takes
when onto the land of God it sees -
The duel that the flame always makes -
as it holds onto its place in the breeze.


Prasenjit©2026

Wednesday, January 21, 2026

THE INCENSE

The slender little brown stick,
heaving fragrance in its soul -
waiting for the first kiss of a flame.
The eternal battle of life will begin,
evaporating like smoke every moment; 
Every present moment as of now, 
becoming the ashes of the past.

The decay of incense, like life itself.
Each passing day, holds its own scent.
The fleeting sweetness leaving only -
an empty space in human life.
The swirling smoke coils, becoming -
the last reflection of incomplete desires.
Life takes its leave; a fleeting fragile beauty.

Not all memories can be held back.
Whether, the ashes of incense be accepted -
or would we enjoy ourselves in the -
obsession of its fragrance, would be -
determined by our perspective of life.

The flame of life can get extinguished -
before its expected time and a silent end -
could arrive in a momentary flash.
So, spread joy everywhere,
regardless of all doubts and do not -
take any rest before the eternal one.

Monday, January 19, 2026

ON THE WAY

On the way, one meets many paths.
People come forth to and fro, but -
they do not get to know each other -
even for a brief moment.

Some paths remain forever,
waiting to be crossed, while some people -
do not talk to each other amongst many.
As such, the entire time of life passes.
Every day, one meets in the market,
on the sidewalk, in public tranports ...

There is no time or desire to meet, to know.
Like rows of ants looking for food, 
the amazing orderly movement of people.
Walking alone in the midst of a sea of ​​people.
Like a string of pearls, people are together,
side by side but there is no direct link.

This is what compels the multidimensional -
need of life and its urge to fulfill,
one's own desires every moment.
In bits and pieces, while we are -
moving towards a voluntary death.

Leaving away any unfulfilled desires -
like wrong calculations on a piece -
of paper, they will find their last -
resting place on the pyre.

A life of sacrificing known desires -
is the only way to survive here ...
There is no end to this irony in mortality.
A lifetime is spent for for the want of -
a permanent connection without having any.

CAFETERIA

On the open terrace of a cafeteria,
sitting at a round table in the corner,
I observe a young man, restless yet -
composed in his wait.

Multitude of expectations gathered on his face -
some hesitation, conflict, and boundless love.
He unbuttons and folds the sleeves of his shirt,
his gaze fixed on moving of the watch's  hand.

His mind races on, while the clock's hands -
move at their own pace. 
In this universe, the sun's movement is flawless,
yet the young man's restless mind, his anxious -
gaze is drawn to the phone placed before him.

In a golden moment, a beautiful young woman -
with the cascading charm of her dark hair,
bestows on the parched landscape of waiting love,
a cool surrender, of the first showers of monsoon.

The heightened heartbeat,
finds the promise of a lasting union.
Ignoring the cups of hot tea, holding each -
other's hands, in silence, many unspoken -
emotions find unique expression.
Even without the illumination of words within -
the deep sea of ​​the mind, the silence itself -
conveys the heart's message.

Sunday, January 18, 2026

ক্যাফেটেরিয়া - sbmt

একটি ক্যাফেটেরিয়ার খোলা ছাদের ওপর,

কোনার দিকে গোল টেবিলে বসে দেখছি -

এক যুবক প্রতীক্ষায় অশান্ত তবুও সংযত। 

মুখমণ্ডলে তাঁর সমবেত একগুচ্ছ প্রত্যাশা -

কিছু দ্বিধা, কিছু দ্বন্দ্ব ও অপার ভালোবাসা। 


ফুলশার্টের হাতের বোতাম খুলে, ভাজ করে,

ঘড়ির সেকেন্ডের কাঁটার চলার দিকে দৃষ্টি।

মন ছুটছে, ঘড়ির কাঁটা চলছে আপন গতিতে।

অসীম ব্রহ্মাণ্ডে, রবির চলা যদিও ত্রুটিহীন, 

তবুও যুবকের অশান্ত মন, ব্যাকুল দৃষ্টি -

আকৃষ্ট করছে সামনে রাখা ফোনের দিকে। 


এক স্বর্ণালী ক্ষণে প্রবেশ হলো অপরূপ যুবতীর।  

কালো কেশের ঢেউ খেলানো মাধুর্য আনলো -

অপেক্ষারত ভালোবাসার তপ্ত মালভূমিতে -

প্রথম বর্ষার ধারায় আবৃত এক শীতল সমর্পন। 

উচ্চ হৃদস্পন্দন পেলো স্থায়ী মিলনের অবকাশ। 


গরম চায়ের পেয়ালা উপেক্ষা করে, একে -

অপরের হাতে হাত রেখে, নিশ্চুপ থেকে -

অনেক মান অভিমানের হলো অভিব্যক্তি। 

মনের গভীর সমুদ্রে শব্দের আলোকপাত -

না হলেও, নিস্তব্ধতাই পৌঁছে দেয় মনের বার্তা।  


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫

 

Saturday, January 17, 2026

INFANT THOUGHTS

Thoughts come with thoughts-in-hand.
Door opened, they join hands to move on...
Every thought has something to say,
in a lot of noise finally, only one -
sits in the lap of my mind.
At the end of those thoughts, -
they will be travelers again.

I promise you all to be well off.
More thoughts come with that thought -
as time does not oppress them.
Then more gems come out of the cave,
as light hides in the womb of darkness.

I understand that I am bent towards life.
Words become sentences from contemplation, 
become beautiful like a young woman.
The mind journeys in emptying of thoughts.
I see my nomadic thoughts are coming back.

Wonderful thoughts play like a child,
like a hawk flies with thoughtful clouds.
Then something new comes to the mind -
Thoughts hide in dark folds of the brain.

What I can't see, I repeatedly keep on calling,
knowing many thoughts will be similarly lost.
Like water in the desert, it will not return.
The rhythm of not saying, it does not come back -
A new friend comes to the lonely mind's nest.
Those Egyptian nomadic thoughts in their infancy,
forever left home, never ever to return again.

Friday, January 16, 2026

শশীর আগমন - sbmt

মনে হয় স্বপ্ন, নদীর উপর চাঁদের ঝিকিমিকি।

জলের প্রাণীরা, হৃদয় পূর্ণ না হওয়া পর্যন্ত -  

আলোর উষ্ণতা অনুভব করতে পারে।


অন্ধকারের আছে কি কোনো ভয় যা স্থায়ী?

অস্পষ্ট হলেও প্রকৃতি সৌন্দর্যে সমৃদ্ধ।

শশী তাঁর নিজস্ব অনুসন্ধানে যায় উড়ে -

যখন তাড়া করা সূর্য শীঘ্র উদিত হয়।


মেঘ ভরে দেয় বায়ুর অনন্ত প্রান্তর -

কিন্তু চাঁদ একাকী তখন নিজস্ব উড্ডয়নে ।

বিশ্রাম নেওয়ার জন্য নয় বরং মুহূর্তের মধ্যে -

নিশি দিনের পিছু তাড়া করে, মেঘ যায় পালিয়ে। 


রাতের আভা একটি স্বপ্নময় মনের খোরাক -

প্রথম রশ্মির ঝলকানি পাখনা মেলে হয় ধাবমান। 

যেই সমীরণ আছড়ে পড়বে কোমল আননে -

সেই মনকে করবে গ্রাস। 

কোনো চিহ্ন না রেখেই হবে সে অদৃশ্য। 


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬