স্বপ্ন হাসিল, ক্ষিদের জ্বালা পূরণের তাগিদে।
নতুন শহরের এক নতুন পরিচিতির আমেজ -
একটি শিশুসুলভ জিজ্ঞাসার প্রবৃত্তি নিয়ে -
নতুন মানুষ ও মানসিকতার সাথে হয় পরিচয়।
বড়ো শহরে, অস্তিত্বের লড়াইয়ে অনেক -
'আমি' যে 'আমি-এর' মধ্যে চিরতরে হয় লুপ্ত -
সেটা জানা যায় পরিচয় হারানোর পরে।
পুরোনো পরিচয় হয় ঝাপসা, যেমন ঘুমের -
তন্দ্রাচ্ছন্ন ভাব কাটলে, স্বপ্ন হয়ে যায় ধোঁয়াটে।
তীব্র তাপে যেমন চর্মের মধ্যে কালো স্তর আসে -
তেমনি মনেও যে এমনই প্রলেপ পরে,
সেটা জানা ছিল না। ছোট শহরে, কথার অলংকৃতি -
না থাকলেও পাওয়া যায় স্বচ্ছতা - দেহের নয় মনের!
মন পরিষ্কারের ওষুধ, যদি মন ভুলে যায় নিতে -
সেটা কি মনের দোষ হতে পারে? ভাবায় আমাকে...
পিঁপড়েদের খাওয়ার সন্ধানের মতন, অসংখ্য প্রাণ -
দু'পা আর অদম্য জেদের ওপর ভর করে চলছে।
আপাতদৃষ্টিতে, মানুষ চলছে ট্রেনে কিন্তু এদের মন -
বহুকাল ধরেই রেল লাইনের ওপর দিয়ে করছে যাতায়াত।
মনের ভার হয়তো এই রোবটরা আর বয়ে বেড়াতে -
পারছে না, অক্ষম তারা - এক লক্ষণীয় বিষয় এই যে,
ওরা কেউই হার মানেনি, মানতে পারবেও না -
এক বহমান দায়িত্ববোধ হয়েছে পঙ্গু মনের ক্রাচ।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment