অবজ্ঞায় বললেন, "ছাড়ুন, ওসব ফালতু কথা"।
শ্যেনদৃষ্টি বড়োবাবুর, এখনো পকেট হয়নি গরম -
ফাইল এগোতে পারেনি তাই, সুরটি হয়নি নরম।
আজও সাধারণেরা, তাঁদের বিশ্বাস দেয়নি ফেলে -
তবু কেন বিনা বিচারে, বহু গরিব রয়েছে জেলে ?
অর্থের জোর, বাহুবল আর দাপট পরাক্রমী -
বিষাক্ত ভিড়ে হারিয়ে যায়, এমনি অনেক 'আমি'।
বিচারের পাল্লা সমান নয়, সেটাতো সবাই জানে -
উচ্চস্বরেও গরিবের গলা, পৌছায়না কারুর কানে।
আশান্বিত থেকে আশাহত, হয় নিঃস্ব থেকে ছাই -
দুনিযার আজব খেলা, কাঙ্গালের মুঠোয় কিছু নাই।
সবার জীবনে আসেনা যে, শীতের পরে ফাগুন -
অশ্রুজল নেভাতে পারেনি, ক্ষুধার তীব্র আগুন।
সময় হলো ১০টা-৫টা, আসেন দু-ঘণ্টা লেট মাত্র -
উনি অফিসার জোচ্চরিতার, এক নিষ্ঠাবান ছাত্র।
ডিগ্রিগুলো অনেক বড়, মনুষত্ব খুবই নিচু স্তরে -
গরীবের ভাড়ার খালি, তাই এদের টাকা ভর্তি ঘরে।
চিন্তায় এদের অম্লতা, ক্ষার শব্দ কথার ধারাতে -
মানুষরূপী অমানুষ এরা, বাকি নেই কিছু হারাতে।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment