ধূসর রঙে রাঙানো, এক হ্রাস আবেগ?
ডেকে নিও দালানে, ওরা যাবে বহু দূরে।
রেখেছো কি কখনো বাঁধা নৌকোয় পা -
এই বলে, 'যেখানে মন চায় তুই যা'?
করো বিদায়, ওরা যাবে অচিনপুরে।
চেয়েছো কি কখনো পাখনা মেলে উড়তে -
প্রজাপতির মতনই, দূর প্রান্তর ঘুরতে?
ফুলেদের গান শোনাবো আপন সুরে।
দেখেছো কি কখনো মোমের বুক জ্বলতে,
শুনেছো ওদের আর্তনাদ, পারেনি যা বলতে?
নিঃশেষ হয় যে ওরা, যন্ত্রণায় কুড়ে কুড়ে।
রেখেছো কি কখনো সযত্নে মাটিতে কান -
শুনেছ হাড়ভাঙ্গা খাটুনির, কালজয়ী গান?
ওই অভাগাদের ভবিষ্যৎ যাচ্ছে পুড়ে।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment