তমসা যেখানে হবে, নীলাভ খানিক পরে।
আসবে কি সাথে, সাদা মেঘের কোলে?
পাখিরা উড়ে যেখানে, স্থির পাখনা মেলে।
আসবে নূপুর পায়ে, সন্ধ্যায় পুজোর ঘরে?
তুমি যাওয়ার পরেও, ছন্দ রবে পড়ে।
দেখবে কি আমার সাথে, উঁচু চূড়ায় উঠে?
ঝর্ণাধারা কেমনি সে, আপন মনে ছোটে।
চাও কি তুমি শুনতে, অপূর্ণ ওই কবিতা?
উষ্ণ মনে জ্বালাবো, এক নেভানো পলিতা।
চাও কি তুমি পেরোতে, কখনো বলি যদি?
সবাই যাকে জীবন বলে, সেই ছোট্ট নদী।
জানো কোনটা ন্যায়, অন্যায় কাকে বলে?
চলা শুরু হলো ঠিকই, হঠাৎ ছেড়ে গেলে।
বুঝেছ কি কখনো, এই জীবন কতটা খালি?
মুঠো খুলে দেখ একবার, ঝরবে স্মৃতির বালি।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment