Monday, February 2, 2026

ফসিলের স্বপ্ন

প্রাচীনকালের সত্য এটা, বইতে প্রমাণ আছে -

প্রাণীর অবশেষ ফসিল হয়, ভূমির অনেক নিচে।


ওই প্রাণীদের কি বলবে, ভূমির ওপর যারা চলে -

মায়াবী গোলকের বাসিন্দা, মানুষ যাদের বলে?


স্বল্পকালের জীবনে, অনেক ইচ্ছে যায় জমে -

ছোটাছুটির মধ্যে দিয়ে, দিনগুলো যায় কমে। 


দায়িত্বের পথে, কত স্বপ্ন জন্ম নিয়ে থাকে -

বোঝা বইতে হারায় স্বপ্ন, পথ চলার ফাঁকে।


হৃদপিন্ড চলছে যার, কঙ্কালের খাঁচায় বন্দী -

স্বপ্নপূরণে ছুটে চলা, এক বৃত্তাকার ফন্দি।


না বলে ফুসফুস, একদিন হঠাৎ থেমে যাবে -

ভাজ করা কাপড়ের ন্যায়, স্বপ্ন পরে রবে। 


কোটি বছর পর, যদি সেই দেরাজ খোলা হয় -

জানবে, দেহ শুধু ফসিল হলো, স্বপ্নগুলো নয়। 



প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬


No comments:

Post a Comment