Sunday, March 1, 2026

ঋণ - sbmt

জানি সেই নির্ধারিত শুভক্ষণ আসবে একদিন।

রোজকার মতনই থাকবে এক নিয়মিত কর্মসূচি।

প্রতিটি প্রাণ পৃথিবীকে বিদায়কালে অধরা রেখে -

যায় অনেক দায়িত্ব, নিজের ও সমাজের প্রতি।


এই জীবনকাল, একটা রীলে দৌড়ের মতন চলে।

কোনো অংশগ্রাহী, এই দৌড়ের একা বিজয়ী নন।

ছুটছে সবাই এই জেনে যতটা শেষ করা যায়। 

কত ভালো হতো যদি নিজের অংশভাগের -

করা যেত পূর্ণবিরাম। বিদায়ই শঙ্খধ্বনি হওয়া -

মাত্রই নিশ্চিন্তে অচিন পথে এগোনো যেত।


দুবিধা একটাই, কর্ত্যবের ভাঁড়ার শূন্য করলেও,

এই জীবনের ঋণের হাড়িতে, তলানি রয়ে যাবে। 

এই ধরণীর সাথে একটা যোগসূত্র রয়েই যায় -

বিদায়ের পরেও; হয়তো এই জন্যে একধিক -

সময় বিভিন্ন রূপে ফিরে আসতে হয় জগতে।

পূর্ণ ঋণশোধের নির্দিষ্ট উপায়টা অন্ধকারেই রয়।



প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬



No comments:

Post a Comment