Saturday, March 7, 2026

উপযোগীতা

আজও রয়েছে আমার অনেকটা উপযোগিতা,

পুরো মূল্য উশুল করে, নিয়ে ব্যবহার করো।

জোড়াতালি দেওয়া আছে, থাক সে অনেক কথা,

নিজের নিজটুকুই না হয়, তুমি আগলে ধরো।


পর্বত থেকে নেমে ঝর্ণা, নদীর আকার নেয়,

অসংখ্য পথ পেরিয়ে, সে মরুর কাছে এলো।

তৃষ্ণা মেটানোর বাসনায়, নীরবে বিলিয়ে দেয়,

ফল্গু হয়ে রইলো চাপা, সব স্বপ্ন এলোমেলো। 


কোকিলের ডাক জানাতো, বসন্ত এসে গেল,

ফুলের রেণু রঙিন হাওয়ায় উঠতো মেতে।

সময়ে সেই সুরেলা ডাকের প্রাণ ক্ষীণ হলো।

একাকী কোকিল আজও উড়ে আঁধার রাতে।


আজও রয়েছে আমার, অবশিষ্ট কিছু নির্যাস,

মিথ্যে ও ছলনার রোলারে নিংড়ে নিও আরো।

এভাবেই নিয়েছ সর্বস্ব আমার, এ কি পরিহাস,

হারানো ‘আমি’ কে তোমার অন্তরে পেতে পারো!



প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬ 


No comments:

Post a Comment