‘লাগিও না লাল টিপ, নাই বা পরলে কাজল।
তোমার অজান্তে, কেন হবে অনন্ত আকাশের -
বুকে, এক অদ্বিতীয় পূর্ণিমার আলোকবর্ষা?
চাই না দিকভৃষ্ট হতে, ওই সাগর হারানো চোখে।’
তোমার ডাগর চোখ দেখে, মিথ্যে বলা হয় না।
খুব ইচ্ছে করে তোমায় একটু মিথ্যে কথা বলি -
‘পরো না নকশিকাটা নূপুর ওই লাল আলতা পায়ে।
তোমার অজান্তে, কেন হবে সৃষ্টি সম্মোহনের পথ,
যার অনুসরণে পাব এক অনন্য সরল মরীচিকা?
চাই না এই লোভনীয়, প্রলোভনের পেছনে ছুটতে।’
তোমার মন মোহিনী চলনে, মিথ্যে বলা হয় না।
খুব ইচ্ছে করে তোমায় একটু মিথ্যে কথা বলি -
'খুলো না খোঁপা, কেশ পিঠের ওপর মুক্ত করে।
তোমার অজান্তে, কেন হবে ওই ঝর্ণাধারায় সাবলীল -
ঢেউ, যার সমর্পণে আকাঙ্খা পাবে মনের গন্তব্য?
চাই না অস্থির ব্যাকুলতা, এক নিমেষে উপশম করতে।’
তোমার অবাধ যৌবনের ভঙ্গিতে, মিথ্যে বলা হয় না।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment