গাঢ় নিদ্রা, মনন ছিল ক্ষীণ।
কামনার গালিচায় ছিলে বসে -
ছুঁয়ে গেছ তুমি বারবার এসে।
না বলা কথা রয়ে গেছে যত -
স্বপ্নে সাবলীল বলেছি অবিরত।
হয়ত স্বপ্নে ছিল দুজনের হাতে হাত -
এমনি কাটাতে পারতে কত রাত।
হয়ত আসি আমি তোমারো স্বপ্নে -
টুকরো আকাঙ্ক্ষা রাখা সব যত্নে।
হয় কি অনুভব বল, কানের পাশে -
উষ্ণ নিঃশ্বাস ধিকি ধিকি আসে?
শিশিরের মতো কথা রয়েছিল জমে-
দূরত্বের রুক্ষতায় টান গিয়েছিল কমে।
ভাবের প্রকাশ হলে, হত না এত তিক্ত -
আজ দু'জনার মন হতো না তো রিক্ত।
ঘুম ভাঙলে এখনো পাশ ফিরে দেখ?
তুমিও কি সারা রাত চেয়ে থাক?
একই অভ্যেস আজ দুই ভিন্ন ঘরে -
একাকী শূন্য বালিশ দুজনের ধারে।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment