Sunday, March 8, 2026

তুমি পারবে? - sbmt

কোনো একদিন, ভালোবাসা না জানিয়ে করা নাড়বে,

তুমি থাকবে তো, সেইক্ষণে বাড়িতে?

হয়তো কখনো, বিবেক না বলে তোমায় দংশন করবে,

তুমি পারবে তো, সেইক্ষণে এড়াতে?

যদি কখনো, পুরোনো চিঠিগুলো হঠাৎ চোখে পড়ে, 

তুমি পারবে তো, সরিয়ে রাখতে?


হয়তো কখনো, মেঘ ভেঙে পড়বে তোমার দুয়ারে,

ধৈর্য হবে তোমার, ওদের কথা শুনতে?

কোনো একদিন, ঢেউ তীর ভাঙবে উচ্ছাসের জোয়ারে,

পারবে সেদিন, সব কণাগুলি গুনতে?

হয়তো কখনো, আমি আসব তোমার কাছে এক দুপুরে,

পারবে সেদিন, আমাকে একবার বুকে টানতে?



প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬ 


No comments:

Post a Comment