Thursday, March 19, 2026

পাগল হাওয়া

আবারও বয়ে চলেছে

আমার মনে’র ফুল বাগানে

সেই দক্ষিণ পাগল হাওয়া।


অবশেষে এসে পড়েছে 

বার্তা এই স্বপ্নের মধূবনে 

সেই ডাগর আঁখির চাওয়া।


আবারও মন চেয়েছে

আমার আকাঙ্ক্ষায় মধুক্ষণে 

সেই মনের দেওয়া নেওয়া।


অবশেষে সুবাস ছেয়েছে

আমার ইচ্ছের প্রাপ্তিক্ষণে 

সেই তোমায় কাছে পাওয়া।



প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬


No comments:

Post a Comment