কিছু লাশ পরে থাকে, ওই আসে পাশে।
অত ধ্যান দিতে নেই, ওসবের দিকে -
রক্ত মাখা মাটি আজ, অনেকটাই ফিকে ।
জংলী শুকর দেখ, পরেছে বাঘের ছাল -
ঘূর্ণিতে এই নৌকো, ছিড়েছে তার পাল।
তীরের কাছে এসে, নৌকো ডোবার গল্প -
সর্বনাশা মিঠা পানী ঢুকছে অল্প স্বল্প।
কপট মাঝি করেছে, ছলনার ওপর ছল -
পুরনো দল ভেঙে, গড়েছে নতুন দল।
ধরে মেরে জিতবো, এই এদের লড়াই -
আশ্চর্যে চুপ সব, কাক শালিক চড়াই।
কুকুর বিড়াল এখন, একসাথে ভাবে বসে -
বিভ্রাটের এই দিন, দেখতে হল অবশেষে!
No comments:
Post a Comment