Thursday, March 12, 2026

এক পৃথক বসন্ত

আজ দক্ষিণ দুয়ার নেই তো খোলা,

আছে পূর্বের আলিঙ্গন দু’হাত মেলে। 

নব যৌবনে বসন্ত যায়না তো ভোলা,

মিলনের সুর লিপ্ত এই ধরণীর কোলে। 


উষ্ণতাকে ফাল্গুন আপন মনে ভুলে,

চৈত্রের শুষ্ক পাতা, আসে বার্তা নিয়ে।

উনিশে চিঠি লেখা, রঙিন ডানা খুলে,

উত্তরের অপেক্ষাতে, সময় যায় গড়িয়ে।


ছন্নছাড়া আশা, পূর্ণ আকাঙ্খার মেঘ হবে,

সমর্পনের বারিধারা, পড়বে অঝোর ঝড়ে।

মনের হাজারো রঙ সব মিশে যাক তবে,

ইচ্ছের বাগিচায় জুঁই ফুটেছে থরে থরে। 


প্রজাপতির উড়ান সম ছটফটে এই মন,

এক প্রতিশ্রুত ফুল চলছে খোঁজার পালা।

কাজল আঁখি তাঁর সীকৃতি দেবে যে কখন...

প্রত্যাশায় অপেক্ষার, হয় অগ্নি সম জ্বালা।



প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬


No comments:

Post a Comment