‘চলেছ কোথায় কোন অজানা প্রান্তে’?
সঙ্গে নেবে কি উত্তরের প্রাচীন ধ্রুবতারা,
‘সাথে তোমার কি পা বাড়াবে অজান্তে’?
উতলা বাতাস বয়ে আনে এক চেনা সুর -
ভালোবাসার রেণু উড়িয়ে বাদলা হাওয়াতে।
ছেড়ে চেনা পথ, চল যাই অচিনে বহু দূর,
গন্তব্যে পৌঁছনোই একে অপরকে পাওয়াতে।
তোমার কি প্রশ্ন আসে মনের অন্তর কোণে -
'ক্ষতি ছিল কি যদি আমাদের দেখা নাই হতো'?
এই জীবন যেন বন্দি এক অসীম নির্বাসনে,
থাকতাম না হয় দুজনে, দুই অচেনার মতো।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment