Wednesday, March 4, 2026

আমার চুক্তি

ক চুক্তি করেছি আমি, আগামী চলার পথে,

ছায়া কথা দিয়েছে আমায়, চলবে আমার সাথে।

হবে সে আমার পথপালক, কঠিন সময়ের মাঝে,

ধরবে হাত শক্ত করে, নিলে সূর্য বিদায় সাঁঝে।

ভাঙলে আলো ভোরে, তাকে প্রথম দেখব আমি,

যত্নে রাখবো ছায়াকে, জানেন স্বয়ং অন্তর্যামী।


এক চুক্তি করেছি আমি, আগামী চলার পথে,

মেঘ কথা দিয়েছে আমায়, চলবে আমার সাথে।

মেঘের যত ব্যথা জমা, ঝরবে শীতল মুক্ত রূপে,

আগলে রেখে বক্ষে, উড়িয়ে দেব উষ্ণ ভাপে।

ছাঁয়ায় যদি বসি, অতীতের পাহাড় থেকে নেমে, 

কুয়াশা ছুঁয়ে যাবে আমায়, চলার পথে থেমে।


এক চুক্তি করেছি আমি, আগামী চলার পথে,

নদী কথা দিয়েছে আমায়, চলবে আমার সাথে।

পাথরের ওপর দিয়ে, সরল হবে যে তার চলা,

সেই পাথর বুকে নিয়ে, মনের কথা যায় না বলা।

পাহাড় কে বলে নদী, নতুন রাস্তা দেবে বানিয়ে,

যদি কখনো যাই হারিয়ে, সে আগাম দেবে জানিয়ে।



প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬ 


No comments:

Post a Comment