সময়ের সাথে বিস্তার হবে মনের শেষ প্রান্তরে।
আঁখির সরল ইঙ্গিতে পাব যা সব আছে ন্যায্য,
একত্রে মনের সব ইচ্ছে'রা, করবে ঘর অন্তরে।
এক নবমীতে নয়নের চাহনি, বন্দি হয়েছিল মনে,
অঞ্জলি শেষের পূর্বেই, যেন সব কিছুই পাওয়া।
নিশ্চুপ হয়েছিল, ঢাকঢোল কোলাহল সেইক্ষণে,
ভালোবাসার প্রাসাদে বইছিল আকাঙ্খার হাওয়া।
ছিল সীকৃতি আগমনী'র পথে, সরল ইচ্ছে আরো,
পার করেছি আমরা কঠিন পথ, গন্তব্য ছিল স্বচ্ছ।
নিবিড় ছিল চোখের প্রকাশ, তাই বিশ্বাস ছিল গাঢ়,
যা অমূল্য ছিল আমার, তা তোমার কাছে তুচ্ছ!
বিভ্রাটের মেঘ ছড়িয়ে ছিল, স্বপ্নের রাজ্য জুড়ে,
নিয়তির বজ্র দেখিয়ে দিল, আসল চেহারাখানি।
তুমি ছলনা'র শিখা, শুধু কালিমায় ভরা চারিধারে,
দু'নৌকোয় ছিল পা, আজ তুমি অন্য ঘরের রাণী!
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment