না বলা কথা রয়, যেমন মনের ফাঁকে।
সময়ের চক্র ঘোরে, শহর যে বড়ো হয়,
চাপা পড়া মনের কথা, মনেতেই রয়।
গৃহ ভেঙে কালচক্রে, যে অট্টালিকা হবে,
নতুন কথায়, না বলা কথা চাপা পরে রবে।
পুরোনো ইটের ওপর, দাঁড়াবে নতুন বাড়ি -
জমা কথা মনের সাথে, দিয়ে দেবে আড়ি।
পুরোনো বাড়ির ভীত, নেবে অট্টালিকার ভার -
এমনি ভাবেই চাপা কথা, বলা হবে না আর।
সময়ের সাথে দুটো শহর, বৃহৎ আকার নেবে,
কিছু স্মৃতি জমাট বেঁধে, মনের কবরে শোবে।
'আমি ভালো আছি', এতটুকুই জানবে মানুষ,
অন্ধকার আকাশে যেমন, উজ্জ্বল রয় ফানুস।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment