Wednesday, March 18, 2026

আমি আমার মতো - submitted

আমি অনেকটা আমারি মতন হতে চাই,
যেমন অধিকার নদীর, নিজের মতো হতে।
নদী ধাবমান, পর্বতের গাম্ভীর্যে সে স্থিত নয়।
চেয়েছে কখনও নদী, পাহাড়ের ন্যায় হতে?

মন কে চেয়েছি, জীবন লহরীতে দিই ভাসিয়ে,

যেমন খড়কুটো ভেসে চলে বানের স্রোতে।

খড় ঠিকানাহীন, বৃক্ষের বাঁধনে অটল নয়।

চেয়েছে কখনো খড়, নিয়মে সংসার করতে?


আমি অনেকটা আমারি মতন হতে চাই,

যেমন অধিকার মেঘের, নিজের মতো হতে।

মেঘ শূন্যধাবন, ভ্রমণার্থীর মতো ক্লান্ত নয়।

চেয়েছে কখনো মেঘ, পাহাড়ের কোলে বসতে? 


মন কে চেয়েছি, সূর্যের আলো ছাঁয়ায় চলাতে,

যেমন অধিকার ছায়া'র, নিজ আকৃতির রুপেতে। 

ছায়া নিরাকার, অস্তিত্ব জৈবের মতো নয়।

চেয়েছে কখনো ছায়া, রশ্মিকে ছেড়ে যেতে? 


আমি অনেকটা তোমারি মতন হতে চাই,

যেমন অধিকার আমার, তোমারি মনে থাকতে।

মন চঞ্চল, তাকে করায়ত্ব করা সম্ভব তো নয়। 

চেয়েছো কখনো নিজেকে, আমার মাঝে হারাতে?



প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬


No comments:

Post a Comment