Monday, March 9, 2026

মনে ধরেছে

সাদা বালুর ওপর দিয়ে হেঁটে,

নিজেকে ক্লান্ত করতে মন চায়।

প্রাচীন পাথরের ওপর চলা ঢেউ,

শুধু নিজের সংবাদ দিয়ে যায় ।


যেই বাঁকা রেখায় মেলে স্রোত,

উঁচু শ্যামল সমতলের শিয়রে।

খুব মনে ধরেছে দেখার ইচ্ছে,

কি আছে এই নদীর ওপারে। 


বনের গভীরে দ্বিপ্রহরে,

ছড়িয়ে তমসাচ্ছন্ন আমেজ।

ঘন সবুজের চাদর সেজে ওপরে,

ক্ষীণ হয়েছে রবির তেজ। 


ঝরা পাতার ওপর দিয়ে হেঁটে,

মন চায় নিজের পথ বানাতে।

কার্তিকে’র সূর্যকে করেছে নিজের,

উড়ন্ত চিল তার ডানাতে। 


নেমে আসে আলোর ছটা,

যেমন নামে মৌমাছি বন্যফুলে।

ফুল উজাড় করে সবটা,

এতকাল সে স্পর্শকাতর বলে।



প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬ 


No comments:

Post a Comment