জানা নেই জীবনে কবে, অন্ধকার নেমে আসে।
যতটা মনে ধরে ততটাই আমি ওকে দেখতে চাই -
তবে, দুটো চোখে কি আর পুরো পৃথিবী ভাসে?
ছোটবেলার জায়গা আবার দেখতে ইচ্ছে করে,
জানা নেই জীবনে কবে, বার্ধক্য নেমে আসে।
দুই বাহু বাড়িয়ে যত্নে আগলে রাখবো তারে -
তবে, দু'হাতেই কি ধরা দেবে তুমি অবশেষে?
মাঝে মধ্যে ইচ্ছে হয়, পাষাণের পাশে বসি,
জানা নেই জীবনে কবে, সে কথা বলে ওঠে।
কান পেতে শুনবো জমানো কথা রাশি রাশি -
তবে, তার কষ্টে কি কম্পন হবে এই দুই ঠোঁটে?
মাঝে মধ্যে ইচ্ছে হয়, শাপলার পল্লব নিই হাতে,
জানা নেই জীবনে কবে, কেউ ফুলটি তুলে নেবে।
চিরকাল আশ্রয় দেবো আমি দিনে কি বা রাতে -
তবে, দু'তালুর কি ফুলের অভাব পূরণ হবে?
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment