আমি তো কোনো চুক্তি করিনি,
দু‘হাত বাড়িয়ে মেঘ তো ধরিনি,
তাও মেঘ চলছে আমারি সাথে।
আমি তো কোনো কথা দিইনি,
দু’হাত জড়িয়ে ছায়া তো ধরিনি,
তাও ছায়া চলছে আমারি সাথে।
পথ তো কোনো চুক্তি করেনি,
সাথে চলার সঙ্গ তো ছাড়েনি,
তাও সে চলছে আমারি সাথে।
তুমি তো সপেছিলে এক অঙ্গীকার,
কথা ছিলো একসাথে পথ চলার,
তাই তো চলছি আমি আমারি সাথে।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment