ভেবেছ কখনো, শুকনো পাতা কোথায় যায়?
ছেড়ে দিয়ে গাছ লুটিয়ে পড়ে শেকড়ের কাছে -
বা হয়তো আরও দূরে নিজের পরিবার থেকে।
সময়ের বৃত্তে আসবে চৈত্রের হাওয়া, তার -
শ্যামল বর্ণ কে দিতে পিঙ্গলতার ছোঁয়া।
আসবে বার্ধক্য, বৃক্ষচ্যুতির অনেকটা পরে।
এর পরেও চলবে এক অনন্য কাহিনী,
যেমন বিভিন্ন ধর্মে উল্লেখ রয়েছে,
মৃত্যু শেষ ধাপ নয়। এর পরেও থাকে -
অনন্তকালের না দেখা, না জানা অসীম যাত্রা।
ভেবেছ কখনো, ঝড়া পাতা পুনরায় ফিরে আসে?
বহু কাল ঘর ছাড়া থেকে, নিজের বাড়ি ফিরলে,
আসে পাশের অনেক বাড়ি ঘর, মানুষজন যেমন -
একটা পরিবর্তনের ছোঁয়া মেখে থাকে, ঠিক অমন।
ঠিকানা হারানো পত্র নিজ এলাকায়, নিজ শেকড়ে
এলে হয়তো থমকে দাঁড়াবে।
শ্যামলে জড়ানো অতীত দেবে মন কে নারা।
মৃত্যুর পরেও তো মন বেঁচে রয়। শাস্ত্রে বলা -
আত্মা অমর; তাহলে পাতা পাবে তার নাড়ির টান?
বার্ধক্যের নিকটে আসা কিছু পাতা, সঠিক চিনবে
কিছুটা আগে ছেড়ে যাওয়া সেই ঘর ছাড়া সন্ন্যাসী।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment