মাঝে মধ্যে কাজকর্মের মাঝে, নিজেই নিজের -
সাথে কথা বলি। সুবিধে এই, উত্তরের অপেক্ষায় -
আমাকে থাকতে হয় না, উত্তর আসে তৎক্ষণাৎ!
ছোট থেকে বড় হওয়ার অনন্য যাত্রায় মা বাবা’র -
অনেক কথায় আমার বিদ্রোহী মন জানিয়েছিল -
তার নিজের বক্তব্য। ধারণা ছিল আমি সব জানি।
যেই কথা মানতে হতো কিন্তু মন চাইতো না, সেই -
সব কথাগুলো আজ কেও না বলাতেও মেনে চলি।
মাঝে মধ্যে ভাবনায় যাই জড়িয়ে; সব বাচ্চারা কেন -
হয় প্রতিবাদী? এমন হয়না যে গুরুজনদের সব -
কথা কনিষ্ঠদের একবারে মানতে মন চাইবে।
ছোটবেলায় শাসনের বিরুদ্ধে অন্যায় করার ছিল -
এক দৃঢ় প্রবণতা। ফিরে দেখি, শাসন করার -
আজ মানুষগুলো নেই আর তারই সাথে বিদায় -
নিয়েছে কোনো অন্যায় করার মানসিকতা। নেই,
জীবনের নুন মিষ্টি স্বাদগুলো আর কোথাও নেই!
মাঝে মধ্যে মনে হয় মানুষ শুধু রক্ত হাড় মাংসের -
প্রাণী নয়, প্রতিবাদী হওয়াটা মায়ের গর্ভ থেকেই।
যা প্রতিবাদের মাঝে শৈশব থেকে পাওয়া,
যা মানতে চাওয়া ছিল আপত্তি, আজ সেটাই হলো -
গতানুগতিক জীবনের এক নিয়মিত সূচিকর্ম।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment