একসাথে সব ইচ্ছে পূরণ, লাগে যে একটু ভয়।
যেই চৌকাঠ দিন গুনেছে, তুমি আজ করলে পার,
উলুধ্বনি দিলো ভাগ্য, মনে শান্তি এলো প্রথমবার।
দীর্ঘ বছর পর এলে, কি ভাবছো একটু বলো,
তোমারও একই শিহরণ, বিধির বিধান লেখা হলো।
রাস্তা বিহীন মরুতে আমি চলেছি একাকী বহুকাল,
মরুদ্যানের আগে পায়নি দেখা, এমনি ছিল হাল।
দীর্ঘ বছর পর এলে, বন্ধ ঠোঁট, চোখের ভাষা অন্য,
তোমারও যে একই ইচ্ছে, সব উজাড় করার জন্য।
ঘূর্ণি পথ চলেছি পাহাড়ে, চূড়ার পায়নি যে দেখা,
অনেক কাল পরে মিলন, এমনি ভাগ্যে ছিল লেখা।
দীর্ঘ বছর পর এলে, এমন ভাবনা কেন মনে আসে,
তোমার ছোঁয়াতে এমন যেন, চিরকাল ছিল পাশে।
চলার পথে মন বলেছে, আমি এমনি চলে যাবো,
কালচক্রে নির্দিষ্ট ক্ষণে আমি তার দেখা পাবো।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment