নিশীথ প্রহরে শয়নে স্বপ্ন যেন এক আশা পেলো।
তুমি এলে, মনের বাগানে জুই-এর কলি উঠল ফুটে
চঞ্চল সকাল অলস বিকেল প্রজাপতি এসে জুটে।
তুমি এলে, ভোরের শিউলি ঝরে পড়ার সুখ পেলো
বামুন্ডুলে ভ্রমর গুনগুনিয়ে তোমায় দেখতে এলো।
তুমি এলে, নীরবতায় অভ্যস্ত দেওয়াল উঠল জেগে
আনন্দে মত্ত চঞ্চল সত্তা উড়ছে দেখো অনুরাগে।
তুমি এলে, লেখাগুলি মাতালি আনন্দে উঠল মেতে
কবিতার শব্দগুলো তোমায় যে ছেড়ে চায়না যেতে।
তুমি এলে, নীরবে কাছে এসে মনের কড়া নাড়লে
ভাবি কি করে তুমি তালা বন্ধ ঘরে প্রবেশ করলে!
তুমি এলে, একাকিত্বের সুবাস নিল বিদায় চেয়ে
এপারের মনের আশা উঠল জেগে তোমায় পেয়ে।
তুমি এলে, এক হ্রাস ইচ্ছে এলো কল্পনার তীরে
যেমন বসে কোনো মৌমাছি সরল পাপড়ির ধারে।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment