তবে সেটা শুধু দৈনন্দিন জীবনযাত্রার গল্প নয়।
যেই কথা মুখে আনোনি কিন্তু আঁখি অবধি এসে -
তারা জীবনের অপেক্ষাগৃহে সঠিক সময়ের জন্যে -
অধীর আগ্রহে বসেছিল, সেই কথা আমায় বলবে?
ইচ্ছে হয় মাঝে মধ্যে তোমার কষ্টের ভাগীদার হই,
তবে সেটা জাগিয়ে তুলবে ঘুমন্ত জমাটলাগা ব্যথা।
থাকবো একমনে তোমার হাত নিয়ে নিজের হাতে।
ধীরে ধীরে অসমাপ্ত বাক্যগুলো আমার কাছে -
পূরণ করবে, করবে নিজেকে আলোর পথযাত্রী।
পাবে পুরোনো অনুভূতির এক নতুন স্বাদ।
কোনো ঘর অনেকদিন ধরে বন্ধ থাকার পর,
স্মৃতির দরজা খুলতেই জঞ্জাল ভেদ করে আসে,
এক নতুন আশার আলো।
ইচ্ছে হয় মাঝে মধ্যে একটি কথা জিজ্ঞেস করি,
তবে সেটা অভিমানের অধ্যায়, ডাগর আঁখির নয়।
জানতে চাই, কিভাবে এক প্রাণোচ্ছল ঝর্ণাধারা -
নিজের মধ্যে এক কষ্টের মহাসাগর লুকোতে পারে!
উত্তাল সমুদ্র তোমায় দেখে হয় ঈর্ষান্বিত। যেই ঝর,
লৌহ জাহাজকে সমুদ্রে তলিয়ে দিতে পারে সেই -
ঝর বুকে নিয়ে খেয়া নৌকো বাইতে পারার রহস্য -
খুব জানতে ইচ্ছে করে।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment