না বলা বহু কথার চাপা ধোঁয়া বুকে রয়েছে ভরে।
পারো কি করে অবলীলায় নূপুর পায়ে সুর তুলতে?
ঠোঁটে আসা কথা, হারায় ভাষা, বাধ্য করে ভুলতে।
আমার সব নিজের করে, তুমি চাওনি কোন ভাগ,
যেমন দেহেতে প্রমাণ রয়, কোন এক জন্মের দাগ।
গত পৌষে দুই অচেনা’র, পরিচয়ের মুহূর্ত জাগলো,
শুকনো পাতায় যেন, অপেক্ষারত আগুন লাগলো।
জানো কি কত ভোর, দুপুর, সন্ধ্যা এমনি গেছে চলে?
পার করে এসেছি অনেক সময়, মনের কথাটি না বলে।
জানো কি তুমি, তোমার সুবাস রয়েছে আমার ঘ্রাণে?
আমার জীবনের প্রতি অংশ ভরেছে তোমারই প্রাণে।
জানো কি তুমি, কতটা বিস্তার জীবনের চরাচরে?
যেমন রামধনুর রঙ নীল আকাশে ছড়িয়ে পড়ে।
জানো কি তুমি, কখন নিজের ঠিকানা হারালো মন?
এসেছিলে মৃদু পায়ে সাবলীল বধূ সাজে যখন।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment