যেন এক আগন্তুকের কড়া নাড়া প্রথম আলোতে।
মানুষের মনের উদ্দীপনা প্রতিটি কালো রাত পার -
করে নিজেকে বোঝায় প্রথম আলো ফোটার সাথে,
আজ সব ভালো যাবে, সব ভালো হবে, সবটাই।
এই অজস্র কোটি বছর পর করে চাঁদ হয়নি যে -
পুরোনো। সে রয়ে গেছে চিরযৌবন সব কবিদের -
লেখনীতে, অতঃপর রয়ে গেছে অমর হয়ে।
চাঁদের হয়েছে তুলনা অসংখ্যবার প্রেয়সীর সাথে।
হয়েছে আবারও অপেক্ষা'র দিনে'র মুহূর্ত পেরিয়ে -
আসার সময়ে। চাঁদকে নিয়ে লেখা হয়েছে বহুবার।
ভাগ আছে রবি'রও বটে, কবিতায়, মনে ও জীবনে।
জন্মলগ্ন থেকে প্রতিনিয়ত যাকে হয়েছে জ্বলতে, সেও
পেয়েছে তার নিজের অধিকারের জায়গা করতে।
বিরহের অগ্নিসম জ্বালা কি সূর্যের তপ্ততার থেকে,
কোনো অংশে কম? জানে নিজের দৃষ্টিভঙ্গিতে,
প্রেয়সীকে খুঁজে বেড়ানো আকুল চোখ। সূর্য -
নিজেকে করে ফেলে লজ্জিত যখন সে দেখে -
বহুদিনের অভুক্ত মাতৃক্রোড় আঁকড়ে থাকা এক -
নিষ্পাপ অভুক্ত শিশু, তার মা ও পরিবার।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment