আশা করেও হবে না বৃষ্টি, অন্যত্র যাবে ঝরে।
চাইনা যেই সব চিন্তাগুলো ওরাই ঘোরাফেরা করে,
চাই যত ‘পজিটিভ ভাইবস’, ওরাই যে দূরে সরে।
গোলাপের বাগানেও জুঁইয়ের মধুর গন্ধ ছড়ায়,
অথচ জুঁইয়ের বাগানে গোলাপ নিজেকে হারায়।
নৌকো চড়ে ভাবি, ভেসে যাব উতলা নদীর ধারে,
আটকায় নৌকো অনেক আগে যখন ভাটা পরে।
স্বচ্ছ আকাশ পাহাড়ে, সূর্যোদয় দেখার খুব ইচ্ছে,
ধীরে ধীরে ঘিরে কালো মেঘ, চূড়া ঢেকে যাচ্ছে।
ভাবি মাঝে মধ্যে তোমার চোখ নিয়ে কিছু বলি,
মন নিয়ে অজান্তে তোমার কাজলের রেখায় চলি।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment