না হলে, আমি যেমন চলছি তেমনি চলে যাব।
ভাবি আমি পেতাম যদি সেই স্কুলের ছুটির দিন,
এতটা সময় পার করেও যে স্মৃতি হয়নি ক্ষীণ।
রবিবারের লুচি-মাংস, তারপর ক্রিকেট খেলা,
ব্যাটিং নিয়ে হতো ঝগড়া, গড়িয়ে যেতো বেলা।
ছুটির সন্ধ্যায় বাবা’র কাছে কঠিন অঙ্ক কষা,
হ্যারিকেনের আলোয় ঘিরে ধরত সব দুষ্টু মশা।
মায়ের হাতে’র রান্না, আজও অমর হয়ে আছে,
স্মৃতি আছে যৌবনেই, তবে মা নেই আর কাছে।
সম্ভব হতো যদি ছোটবেলা আবার ভোগ করতে,
প্রতি ধাপে ইচ্ছেগুলো পুনরায় পারতাম গড়তে।
পেতাম এক ভিন্ন জীবন, নতুন গল্প লেখা হতো,
জীবনের এ্যালবামে নতুন ছবি সাজানো যেত।
নতুন হতো সংগ্রাম, নতুন করে হতো পথ চলা,
মনের অনেক কথা যেতো এক অপরকে বলা।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment