Wednesday, May 6, 2026

দুষ্টু মানুষ

একনাগাড়ে চলছে জীবন আপন মনের তালে,

বাম দিকে হাঁটছে তবে দান দিকে নোংরা ফেলে।

নিজ গৃহের সামনে সবটা স্বচ্ছ রেখে তাদের চলা,

কেনো এমন চালচলন তাদের কখনও হয়নি বলা।


আবর্জনা নিতে আসে, উনি বাঁশি বাজিয়ে জানান,

সব নোংরা ভ্যানে দিলে, তাদের লাগে বেমানান।

বাকি যা নোংরা এরা ফেলে পাশের বাড়ির কাছে,

তবে সাবধান রয় এরা, কেও দেখে না নেয় পাছে!


কিছু নর্দমায়, কিছু রাস্তায়, দুর্গন্ধ বইছে চারিপাশে,

নিয়ম ভঙ্গের আজব আনন্দ, এরাই মুচকি হাসে।

নাক টিপে, নাক চেপে এদের রোজকার চলাচল,

যায়না দুর্গন্ধ এড়ানো, এদেরই কর্মের ফলাফল।



প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬


No comments:

Post a Comment