Wednesday, May 6, 2026

বিপরীত আমি

মায়ের কোলে এসেছিলাম এক ফাল্গুনের শেষে,

আগমনী হল আমার এক নতুন চৈত্রের বেশে।

ভূমিষ্ঠ হয়েছিলাম বিকেলে, মা পেলেন তাঁর পরিচয়,

তবুও ভোরের প্রথম আলো করে আমার মন জয়।


ছিল তখন কালবৈশাখীর সেই দাপটে চলার সময়,

চালের ওপর বৃষ্টি ঝরাতে আজও গভীর ঘুম হয়।

গ্রীষ্মকালে তপ্ত হাওয়ায় আমার কান্না উঠত মেতে,

আজো লাগে ভালো কুয়াশা ভরা সবুজ ক্ষেতে।


উজাড় হওয়া গাছগুলো হিমেল শীতে হাত বাড়ায়,

খোলা ডালের বাহুডোরে আজো এই মন হারায়।

জন্ম আমার শহরে ঠিকই তবে নীল আকাশ ডাকে,

অট্টালিকা ছুঁতে চায় সাদা তুলো মেঘের ফাঁকে।



প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬


No comments:

Post a Comment