বোতাম টিপে জানা যাবে এবার রাজ্যের অভিপ্রায়,
ক্ষণিকের জন্যে হলেও মানুষ রাজার মুকুট পায়।
বিশ্বাস ভেঙে ভোটের শেষে প্রার্থী স্বরূপে আসে,
ভনীতা’র এই নাটক চলছে দেখে বিধাতাও হাসে।
নতুন মোড়ক পুরোনো কথা মানুষ মন দিয়ে শোনে,
একটাই কলা দেখে বাঁদরগণ আনন্দ পায় মনে।
ওরা বিকাশ বিকাশ খেলেছিল, হলো বিকাশ কই?
ঘোড়া দৌড়ালো গাজর দেখে, নেপোতে মারল দই।
আকাশের নীল ম্লান হলো, সাদা রঙ হলো ফিকে,
চেলা চামুণ্ডা সব উধাও, দেখই না তুমি যেই দিকে।
মিথ্যে গল্পের ভুয়ো চরিত্র, তরওয়াল ছিল না ধার,
মুখোশ পড়ে ভেবেছিল ওরা ফিরে আসবে আবার!
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment