ইনিয়ে বিনিয়ে চলছে গল্প, আসলটি দিয়ে ফাঁকি।
ভাবি কতবার বলবো, যা বলার ইচ্ছে জমা আছে,
কেন বার বার থেমে যাই, তুমি এলে আমার কাছে?
সব ভাব এখনও যায়নি বোঝা, আছে তো বাকি,
আন্দাজ করি যদিও, ভাবি আবার ভুল হল নাকি!
গহ্বরের থেকেও গভীরে করে বাস সব নারী’র মন,
যে ভাবে সে নারী’র মন বুঝেছে, নয় সে বিচক্ষণ।
ফুলের ঘ্রাণ হয়না না পুরো, কিছু বাকি রয়ে যায়,
নারী’র মন ছুঁলে তেমনি, নিজ পাপড়ি মেলে দেখায়।
যত নেবে গভীরে সুবাস, হয়না কখনো সম্ভার শেষ,
মনের খোরাক হয়না পূরণ, তাও যে লাগে বেশ।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment