নতুন করে হবে দেখা, একধারে সমাজ করে তুচ্ছ।
রোমাঞ্চে এই জীবন চলা, ঝরবে শিউলি আশ্বিনে -
কেশের বাঁধন দিও খুলে, উতলা হাওয়া দক্ষিণে।
হবে পরিচয় নতুন করে, সেই উনিশ কুড়িতে দেখা,
জীবনের ক্যানভাসে হবে আঁকা স্বপ্নের প্রথম রেখা।
চঞ্চল দুটি মন স্থির হবে, সময় কিছুটা পার হলে,
সূর্য যেমন শান্ত হয় আগামী পূর্ণিমা সন্ধ্যার কোলে।
আসবে বারংবার সুনামি চঞ্চল যৌবনের আবেগে,
বুঝবো মিষ্ট অস্থিরতা, কিছু নিদ্রাহীন রাত জেগে।
ক্ষণিকের সেতু হয় মেঘ দুটি পাহাড়ের চূড়ার মাঝে,
জমবে নতুন কথা মৃগনয়না কাজল চোখের ভাঁজে।
প্রতিদিনের দেখা, প্রতিদিনের কথা, নতুন পথচলা,
রোজ কিছু জমানো কথা হবে নতুন করে বলা।
মনের ফুলদানিতে ইচ্ছের কুঁড়ি’র অনন্য সাজ হবে,
এমনি করে জীবনের প্রতিক্ষণ শুধুই নতুন রবে।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment